ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়নে শুক্রবার (৩০জুলাই/২০২১) খেলতে গিয়ে পুকুরে পড়ে হাফছা আক্তার রিয়ামনি ওরফে পপি (২বছর ৩মাস) বয়সের এক শিশুর মৃত্যু হয়েছে। সে শালীহর পশ্চিম কান্দাপাড়া এলাকার মো. আবুল হাসিম এর কন্যা।
তিনি জানান, সকাল ১০টা ১০মিনিটের দিকে খেলা করছিলো তার কন্যা পপি। কিছুক্ষণ পরেই আর কন্যাকে দেখতে না পেয়ে তার মা রুপালী আক্তার খোঁজাখুঁজি শুরু করে। সকাল সাড়ে ১০টার দিকে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে দেখতে পায়। তাকে তাৎক্ষনিক গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। হাসপাতালের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শরীফুল হালিম তাকে মৃত ঘোষণা করেন। তিনি জানান, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা গেছে। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, শিশুটির সুরতহাল করা হয়েছে। বাবার আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।