ময়মনসিংহের গৌরীপুরে করোনা পজেটিভে আরো ২৩জন আক্রান্ত হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, বৃহস্পতিবার (২৯ জুলাই/২০২১) তারিখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে র্যাপিড এন্টিজেন টেস্টে পজেটিভ- ১৫ জন। এইদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ৪০জনের। একই দিনে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল র্যাপিড এন্টিজেন টেস্টে যা ২৮জুলাই নমুনা দেন তাদের মধ্যে ৭জনের পজেটিভ এসেছে ২৯জুলাই তারিখে। একই দিনে ময়মনসিং মেডিকেল কলেজ হাসপাতালের আরটি-পিসিআর ল্যাবে কোভিড-১৯ পজেটিভ হয় ১ জন এনিয়ে গৌরীপুরে মোট আক্রান্ত হয়েছে ২৩জন।