ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার সিদ্ধান্ত মোতাবেক প্রতি ওয়ার্ডে করোনা মহামারি প্রতিরোধে মঙ্গলবার (২৭ জুলাই/২০২১) পৌর শহরের কলাবাগানে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
৮নং ওয়ার্ডের কাউন্সিলর সাদেকুর রহমান সাদেকের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা কাউন্সিলর সালেহা আক্তার, গৌরীপুর থানা জামে মসজিদের ইমাম ফজুলল রহমান, কালীপুর মধ্যম তরফ জামে মসজিদের ইমাম মাওলানা আইন উদ্দিন, মসজিদ কমিটির সভাপতি হাবিবুর রহমান খান পাঠান, সাবেক মহিলা কাউন্সিলর জ্যোতি রাণী সরকার, সাংবাদিক মো. কামাল উদ্দিন, চাকুরীজীবী নূরুল ইসলাম, সরকারি কলেজের সাবেক জিএস মাহজারুল ইসলাম টুটুল, গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজের প্রভাষক সেলিম আল রাজ, মাওহা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কাশেম, অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক নওয়াব খান পাঠান, ইসলামাবাদ সিনিয়র মাদরাসার সহকারী শিক্ষক নিবাস চন্দ্র বর্মণ, সম্ভুনাথ সাহা, সম্রাট হোসেন শাওন প্রমুখ।
কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক মতবিনিয়ম সভার প্রারম্ভে করোনা আক্রান্ত হয়ে সরকারি কলেজের সাবেক অধ্যাপক মো. আরশেদ আলীসহ নিহত সকলের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এসময় বক্তারা জনগণের সচেতনতা বৃদ্ধির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ ও বাস্তবায়ন করার উপর জোর দেন। একই সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও যুবসমাজকে কাজে লাগানোর বিষয়ে বিশেষ আহ্বান করেন। মতবিনিময় শেষে করোনা মহামারী প্রতিরোধে স্বেচ্ছাসেবকদের মাঝে কাড প্রদান করা হয়।