ময়মনসিংহের গৌরীপুরে কোভিড ১৯ নমুনা সংগ্রহ করা হয়েছে এ পর্যন্ত ১হাজার ৯৯জনের। এরমধ্যে ৩১৭জন পজেটিভ আসে। তাদের মধ্যে ১২০জন রোববার (২৫জুলাই/২১) পর্যন্ত আইসোলেশনে রয়েছেন। আইসোলেশন থেকে মুক্ত হয়েছে ১৯২জন। কভিড ১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন ৫জন।
রোববার আক্রান্ত হয়েছে ৭জন। এসব তথ্য উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম নিয়মিত ব্রিফিংয়ে নিশ্চিত করেন। তিনি আরো জানান কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য প্রশাসনিক কার্যক্রমের পাশাপাশি সকলকে মাস্ক পরিধানের জন্য প্রচার-প্রচারণা চালানো হচ্ছে।
কোভিড -১৯ রোগী আক্রান্তের পৌরসভা ও ইউনিয়নওয়ারী সংখ্যা :
(১) পৌরসভা-১৩১ (সুস্থ ৭১, মৃত ২, আইসোলেশনে ৫৮ )
(২) মইলাকান্দা -২০ (সুস্থ ৫,আইসোলেশনে ১৫)
(৩) গৌরীপুর -১৩ (সুস্থ ৭, মৃত ২, আইসোলেশনে ৪) (৪) অচিন্তপুর -২৭ (সুস্থ ১৮, আইসোলেশনে ৯)
(৫) মাওহা-০৮ (সুস্থ )
(৬) সহনাটি -১০ (সুস্থ ৮, মৃত ১, আইসোলেশনে ১ )
(৭) বোকাইনগর -২২ (সুস্থ ১৫, আইসোলেশনে ৭) (৮) রামগোপালপুর -২৪ (সুস্থ ২১, আইসোলেশনে ৩)
(৯) ডৌহাখলা -২৪ (সুস্থ ১৮,আইসোলেশনে ৬) (১০) ভাংনামারী -১৩ (সুস্থ ৯, আইসোলেশনে ৪ )
(১১) সিধলা-১১ (সুস্থ ৭,আইসোলেশনে ৪)
* ১৪ জন রোগীর ঠিকানা জানা যায়নি।