কঠোর লকডাউন বা লকডাউন বাস্তবায়ন এবং মেনে চলার এমন দৃশ্য দু/তিনদিন যাবত চোখের পড়ছে না শ্যামগঞ্জ। শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আক্তার হোসেনের নেতৃত্বে ময়মনসিংহ-নেত্রকোণা মহাসড়কে শুক্রবার অভিযান পরিচালনা করেন। তবে বাজারের প্রত্যেকটি অলিগলিতে সকল দোকান ছিলো খোলা। এমনপরিস্থিতিতে রোববার (২৫জুলাই/২০২১) বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে অভিযান পরিচালনা করেন গৌরীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবিদুর রহমান।
এ অভিযানের পরেই বদলে যায় চিরচেনা শ্যামগঞ্জ।
প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে, অভিযান পরিচালনার মুর্হুতে ফাঁকা হয়ে যায় পুরো শ্যামগঞ্জ। মাত্র ৪/৫মিনিটের মধ্যেই এই আসছে এই আসছে এমন ধ্বনিতে দোকানপাট বন্ধের ভিন্নরকম চিত্র দেখলেন সিধলার কায়কোবাদ। তিনি বলেন, দোকানীরা সেনাবাহিনী ও ম্যাজিস্ট্রেট আসার সংবাদ পেয়ে দ্রুত সময়ের মধ্যে দোকান বন্ধ করে চলে যান। তিনি পূর্বের দেখভালের দৃশ্য নিয়ে বলেন, কালতো সোমবার হাটের দিন, ভয়াবহ পরিস্থিতি দেখা যাবে এ শ্যামগঞ্জে। সবার সচেতনতা ছাড়া লকডাউন বাস্তবায়ন সম্ভব নয়। প্রশাসন আমাদের জীবন বাঁচাতে আসতেন আর আমরা তাদের সঙ্গে লুকোচুরি খেলছি। সত্যিই দুঃখজনক।