কঠোর লকডাউন বাস্তবায়নে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (২৫জুলাই/২০২১) পুলিশের ভূমিকা নিয়ে অটোরিকশা চালক আব্দুল মজিদের উক্তি ‘আজকের পুলিশ নাছোড়বান্দা’। কারো কথাই শুনছেন না।’ অলিগলিতেও হানা দিয়ে অযথা বেড়িয়ে আসা লোকজন নিয়ন্ত্রণে এসআই মো. সামছুল ইসলাম, মো. রফিজ উদ্দিনের নেতৃত্বে শহরের কালিপুর মধ্যম তরফ থেকে স্টেশনরোড পর্যন্ত সড়কে হানা দেন। তাদের অভিযানের মুর্হুতেই শহরে অটোরিকশা, ভটভটি ও সিএনজি উধাও হয়ে যায়। নানা অযুহাতে বেড়িয়ে আসা মোটর সাইকেলও আটক করেন। করোনাভাইরাসের দ্বিতীয় ধাপের এ কঠোর লকডাউনেও সকাল থেকে আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে ধুম পড়ে যায়। মিষ্টি দোকানগুলোতে ছিলো উপচেপড়া ভিড়।
কোনাপাড়া গ্রামের অটোরিকশা চালক আব্দুল মজিদের সঙ্গে কথা হয় মাছ মহাল মোড়ে। তিনি বলেন, আজকে আর ভাড়া মারবো না, ‘আজকের পুলিশ নাছোড়বান্দা’। গাড়ি আটকালে ছাড়ে নাড়ে না। অলিগলিতে যেয়েও শান্তি নাই। গৌরীপুর থানার সাব-ইন্সপেক্টর মো. সামছুল ইসলাম বলেন, সরকারের দেয়া নির্দেশনা মোতাবেক কঠোর লকডাউন বাস্তবায়নের জন্য অভিযান করছি। জরুরী কাজে বের হওয়া লোকজনের সমস্যা নেই। তবে তাদের সঙ্গে ঘুরতে, বেড়াতে আর উৎসব করতে বেড়িয়ে আসা লোকজনকে বাসায় পাঠিয়ে দিচ্ছি। পুলিশের অভিযানে আটককৃত মোটর সাইকেল চালকদের তাৎক্ষনিক ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হয়। ইউএনও ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ এর নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত অর্থদণ্ডে দন্ডিত করেন।