আজ শনিবার ১৯শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার ময়মনসিংহ আইনজীবী সমিতির সব পদে বিএনপিপন্থিরা বিজয়ী লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায়ও মনোযোগ দিতে হবে : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী গৌরীপুর মহিলা কলেজের অনার্স চতুর্থ বর্ষে পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা গৌরীপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে শোভাযাত্রা ও আলোচনা সভা গৌরীপুরে শিশুদের হাম-রুবেলা প্রতিরোধে জরুটি টিকাদান ক্যাম্পেইন
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২০, ৬:৪৯ অপরাহ্ণ




গৌরীপুরে ছেলের খেলা নিয়ে খুন হলো বাবা!

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার পশ্চিম দাপুনিয়ায় ছেলে জিহানের খেলা নিয়ে বিরোধকে কেন্দ্র করে রোববার (১৯ জানুয়ারি/২০২০) মারা যান তার বাবা হিরা মিয়া। নিহত হিরা মিয়া মৃত আবু তালেবের পুত্র।

পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, গত রোববার ১২জানুয়ারি দিনে প্রতিবেশী লাল মিয়ার পুত্র পিয়েল (১২) সঙ্গে খেলা নিয়ে হিরা মিয়ার পুত্র জিহান (৮) এর কথা কাটাকাটি হয়। পিয়েল এ সময় জিহানকে মারধর করে। ওইদিন রাতে জিহানের জন্য ওষুধ আনতে যাওয়ার পথে লাল মিয়া ও তার পরিবারের সদস্যরা হিরা মিয়ার গতিরোধ করে এলোপাতারিভাবে কুপিয়ে গুরুত্বর আহত করে। তার চিৎকারে ছোট ভাই মানিক মিয়া (৩০) ভাইকে বাঁচাতে গেলে তাকেও কুপিয়ে আহত করে। আহত দু’ভাইকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। হিরার অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে নিয়ে যাওয়া হয় ঢাকায়। চিকিৎসাধীন অবস্থায় রোববার ভোরে ঢাকায় একটি বেসরকারি হাসপাতালে মারা যান। এ রির্পোট পাঠানো পর্যন্ত বিকাল ৪টা ১৫মিনিটে লাশ ঢাকা রয়েছে।

ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ বোরহান উদ্দিন। তিনি জানান, নিহতের ঘটনায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১