আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২৩, ২০২১, ৭:২৯ অপরাহ্ণ




‘মুখ ও মুখোশ’র অভিনেত্রী জহরত আর নেই

বাহাদুর ডেস্কঃ বাংলাদেশ তথা তৎকালীন পূর্ব পাকিস্তানের প্রথম পূর্ণদৈর্ঘ্য সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’। এ সিনেমার অভিনেত্রী জহরত মারা গেছেন(ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
গত (১৯ জুলাই) লন্ডনের একটি হোম কেয়ারে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এই অভিনেত্রী। এ তথ্য দেশের গণমাধ্যমকে জানিয়েছেন জহরত-এর পারিবারিক বন্ধু ফেরদৌস রহমান।
তিনি জানান, জহরত আরার বয়স হয়ছিল অন্তত ৮০ বছর। তিনি দীর্ঘ দিন ধরেই বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন।
‘মুখ ও মুখোশ’- এর নির্মাণকাজ ১৯৫৩ সালে শুরু হয়। ১৯৫৪ সালের ৬ আগস্ট হোটেল শাহবাগে চলচ্চিত্রটির মহরত অনুষ্ঠিত হয়। আবদুল জব্বার খান পরিচালিত এ চলচ্চিত্র ১৯৫৬ সালের ৩ আগস্ট মুক্তি পায়। ‘মুখ ও মুখোশ’-এর পথ ধরেই এগিয়ে যায় বাংলাদেশের চলচ্চিত্রশিল্প।
অভিনেত্রী জহরত আরার জন্ম ঢাকায়। পঞ্চাশের দশকে বেতার ও মঞ্চে অভিনয় করতেন তিনি। এছাড়া একজন অ্যাথলেটও ছিলেন গুণী এই নারী। সিনেমার পাশাপাশি ভাষা আন্দোলনেও ছিল তার ভূমিকা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০