আজ বুধবার ৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে পূর্ববিরোধের জেরে হামলা, একই পরিবারের আহত- ৩ গৌরীপুরে জমি সংক্রান্ত বিরোধে হামলা, ভাঙচুর ও লুটপাট নারীসহ একাধিক আহত, মানববন্ধনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত। গৌরীপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম আর নেই গৌরীপুর গণপাঠাগারের উদ্যোগে বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫তম জন্মবার্ষিকী পালিত গৌরীপুরে সুইচ গেইটে পানিবন্দী ৪ গ্রামের ফসল, কৃষকদের ক্ষোভ চরমে ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের শান্তিপূর্ণ বসবাস নিশ্চিত করতে চায় সরকার: প্রধানমন্ত্রী দেশে টানা দুই দিন কোনো লোডশেডিং হয়নি: বিদ্যুৎ বিভাগ নেত্রকোনায় পানিতে তলিয়ে গেছে কৃষকের স্বপ্ন গৌরীপুরে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত আপনারা ভাববেন, আপনারা একজন শিক্ষক, কোনো দলের নেতা নন :ডেপুটি স্পিকার
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৯, ২০২০, ৪:৫৩ অপরাহ্ণ




লাহোরে টাইগারদের জন্য নিরাপত্তার চাদর

বাহাদুর ডেস্ক :

বাংলাদেশ ক্রিকেট দলের জন্য নিরাপত্তায় সর্বোচ্চ ব্যবস্থা নিচ্ছে পাকিস্তানের আইনশৃঙ্খলা বাহিনী। প্রথম দফায় বাংলাদেশ-পাকিস্তানের তিন ম্যাচের টি-২০ সিরিজের সবকটিই হবে লাহোরে। তাই লাহোরকেন্দ্রিক নিরাপত্তা জোড়দার করেছে পাকিস্তানের সরকার। সফরে বাংলাদেশ দলের নিরাপত্তায় নিয়োজিত থাকবে দেশটির সেনাবাহিনীর কমান্ডোরা, পুলিশ বাহিনী ও আধা-সামরিক বাহিনী রেঞ্জার্স।

তিন দফা সফরে প্রথম হবে হবে টি-২০ সিরিজ। ২৪ জানুুয়ারি শুরু হওয়া সিরিজ নিয়ে নিরাপত্তার ছক আঁকতে শনিবার বৈঠকে বসেছিল আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটি। পাঞ্জাবের আইন ও সংসদবিষয়ক মন্ত্রীকে আহ্বায়ক করে গঠিত এ কমিটি বৈঠকে বাংলাদেশের ক্রিকেট দলের নিরাপত্তা নিয়ে দীর্ঘ আলোচনা করে।

আহ্বায়ক রাজা বাসরাত বলেন, নিরাপত্তা পরিকল্পনা কোনোরকম খুঁত রাখা যাবে না। এজন্য ইসলামাবাদ পুলিশের সঙ্গে রাওয়ালপিন্ডি পুলিশকে সমন্বয় করে কাজ করতে হবে।

পাকিস্তানের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, আইনশৃঙ্খলাবিষয়ক মন্ত্রিসভা কমিটির সভায় বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে একটি বিশেষ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশ দলের হোটেল এবং মাঠে যাওয়ার পথে নিরাপত্তার চাদরে ঢাকা থাকবেন তামিম-মাহমুদুল্লাহর। লাহোরে তিন ম্যাচের টি-২০ সিরিজে বাংলাদেশ দলকে নিরাপত্তা দিতে মোতায়েন করা হবে ১০ হাজার পুলিশ। বড় ধরনের সমস্যা হলে দ্রুত ব্যবস্থা নিতে তৈরি থাকবেন ১৯ জন বিশেষ কর্মকর্তা, সামরিক কমান্ডো এবং রেঞ্জার্স। এছাড়াও স্টেডিয়ামের আশে-পাশের এলাকায় ও বাংলাদেশ দলের হোটেলে থাকবে ক্লোজ সার্কিট ক্যামেরা।

সফরের প্রথম দফায় লাহোরে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-২০ সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর দ্বিতীয় দফায় রাওয়ালপিন্ডিতে ৭ ফেব্রুয়ারি থেকে প্রথম টেস্ট খেলবে টাইগাররা। আর তৃতীয় ও শেষ দফায় আবারো পাকিস্তানে গিয়ে ১টি ওয়ানডে এবং দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ। করাচিতে ৩ এপ্রিল ওয়ানডে এবং ৫ এপ্রিল থেকে দ্বিতীয় ও শেষ টেস্ট খেলবে বাংলাদেশ।

বাংলাদেশ-পাকিস্তানের টি-২০ সিরিজের সূচি

২৪ জানুয়ারি : ১ম টি-২০, ভেন্যু লাহোর
২৫ জানুয়ারি : ২য় টি-২০, ভেন্যু লাহোর
২৭ জানুয়ারি : ৩য় টি-২০, ভেন্যু লাহোর

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১১৩১৫১৬
১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭৩০
৩১