মোস্তাফিজুর রহমান বুরহান, স্টাফ রিপোর্টার ঃ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার গাঁওরামগোপালপুর এলাকায় বাসের ধাক্কায় মাহেন্দ্র গাড়ীর ৩যাত্রী নিহত হয়েছেন। আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরো ৪জন। এ ঘটনা ঘটে মঙ্গলবার (২০জুলাই/২০২১)।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকীর নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুর্ঘটনা কবলিত এলাকার দু’পাশে আটকে থাকা যানবাহন চলাচল স্বাভাবিক করেন। তিনি জানান, ঘটনাস্থলে শান্তি রানী (২৬) নিহত হন। তিনি নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার গণ্ডা এলাকার শ্রী মতি রাজবরের স্ত্রী।
অপরদিকে গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. সামছুল ইসলাম জানান, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরো ২জন মারা গেছেন। তারা হলেন ঈশ^রগঞ্জ উপজেলার সোহাগী ইউনিয়নের বাঘবেড় এলাকার পারভেজ মিয়ার স্ত্রী শিরিনা আক্তার (৩০) ও কেন্দুয়া উপজেলার গণ্ডা এলাকার নিজাম উদ্দিনের পুত্র রিয়াদ মিয়া (২৩)। গৌরীপুর থানার সাবইন্সপেক্টর মো. নজরুল ইসলাম জানান, আহতদের মধ্যে ২জনকে ঈশ^রগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও অপর দু’জন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী জানায়, ময়মনসিংহ থেকে ঈশ^রগঞ্জগামী মাহেন্দ্রগাড়িটিকে ময়মনসিংহগামী দ্রুতগতির যাত্রীবাহী শ্যামলছায়া পরিবহনের একটি বাস ধাক্কা দিলে মাহেন্দ্রটি ধুমড়েমুছড়ে যায়। মাহেন্দ্র গাড়ির ৬জন যাত্রী গুরুত্বর আহত হন এবং একজন ঘটনাস্থলেই মারা যান।