শ্যামল ঘোষ, স্টাফ রিপোর্টার :
কোভিড-১৯ দুর্যোগে কর্মহীন হয়েপড়া ৪শ ৫০টি পরিবারের মাঝে রোববার (১৮জুলাই/২০২১) প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ময়মনসিংহের গৌরীপুরে। উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এম.পি এসব উপহার সামগ্রী বিতরণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। এছাড়াও বক্তব্য রাখেন গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সহসভাপতি অধ্যক্ষ মো. রুহুল আমিন, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস, যুগ্ম সম্পাদক ম. নুরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, আব্দুল মুন্নাফ, মহিলা বিষয়ক সম্পাদিকা ও সাবেক ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি প্রমুখ।