শফিকুল ইসলাম অপু, স্টাফ রিপোর্টার ঃ
যমুনা গ্রুপ ও দৈনিক যুগান্তরের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে যুগান্তর স্বজন সমাবেশের উদ্যোগে কর্মসূচীর ৬ষ্ঠদিনে শনিবার (১৭ জুলাই/২০২১) দুই সহস্রাধিক পথচারী, যানবাহনের চালক ও দোকানীদের মাঝে মাস্ক বিতরণ কর্মসূচী পালন করা হয়। কর্মসূচীর উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মো. মোফাজ্জল হোসেন খান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক। সঞ্চালনা করেন সাহিত্য সম্পাদক আমিরুল মোমেনীন। ‘মাস্ক ব্যবহারের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন ভুটিয়ারকোনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ, উপজেলা আওয়ামী লীগের পরিবেশ বিষয়ক সম্পাদক অজিত মোদক, সাদেক মেমোরিয়াল কিন্ডারগার্টেনের পরিচালক ও সাবেক পৌর কাউন্সিলর আব্দুল কাদির, আব্দুল ওয়াহেদ মেমোরিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. ফারুকুল ইসলাম, ব্যবসায়ী মো. নজরুল ইসলাম মিন্টু, সোহাগী ইউনিয়ন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রভাষক মোখলেছুর রহমান, দৈনিক আজকালের খবরের গৌরীপুর প্রতিনিধি মোস্তাফিজুর রহমান বুরহান, উপজেলা স্বজন সমাবেশের যুগ্ম সম্পাদক মো. রফিকুল ইসলাম, সদস্য মো. সোহাগ মিয়া, ব্যবসায়ী মো. হারুন মিয়া, এসএম নীরব, দৈনিক বাহাদুর ওয়েব ইনচার্জ তাসাদদুল করিম, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন প্রমুখ।