আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৭, ২০২১, ১০:৫৩ অপরাহ্ণ




গৌরীপুরে নববধূকে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ

শ্যামল ঘোষ, স্টাফ রিপোর্টার  ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকন্দীপুর গ্রামে শুক্রবার (১৬ জুলাই/২০২১) নববধূ সানজিদা আক্তার রুপা (২৮) কে হত্যার পর রাতে তার লাশ ঝুলিয়ে রাখার অভিযোগ পাওয়া গেছে। নিহত রুপা তারাকান্দা উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মো. আব্দুল মোতালেবের কন্যা। তিনি অভিযোগ করেন তার মেয়ে রুপাকে হত্যার পর তার লাশ ঝুলিয়ে রাখা হয়েছে।
জানা যায়, রুপাকে ৭/৮মাস পূর্বে ধর্মীয় ও রাষ্ট্রিয় বিধানে গৌরীপুর উপজেলার ডৌহাখলা ইউনিয়নের রুকন্দীপুর গ্রামের মৃত আব্দুল মান্নান খানের পুত্র ফারুক আহম্মেদ (৩০) এর সঙ্গে বিবাহ হয়। নিহতের বাবা আব্দুল মোতালেব জানান, রাতে মুঠোফোনে তাকে জানানো হয় তার মেয়ে ওরনা পেঁচিয়ে আত্মহত্যা করেছে। নিহতের বড় ভাই মো. মানিকুল ইসলাম জানান, বিয়ের পর থেকে রুপার ওপরে মোটর সাইকেল, স্বর্ণালংকার নিয়ে দ্বন্দ্ব চলছিলো। এসব নিয়ে পারিবারিকভাবে নির্যাতনও চালানো হয়। এ প্রসঙ্গে গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, প্রাথমিক তদন্তে আত্মহত্যার সত্যতা পাওয়া গেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পর ও তদন্তে হত্যার প্রকৃত ঘটনা জানা যাবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১