গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে ট্রাক ও পিকআপ ভ্যানের সংঘর্ষে মোঃ শরীফ (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রামগোপালপুর পশ্চিমপাড়ায় এই ঘটনা ঘটে।
নিহত যুবক কিশোরগঞ্জের কুলিয়ার চর উপজেলার লক্ষীপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে শুক্রবার সকালে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কে উপজেলার রামগোপালপুর এলাকায় কোমলপানীয় বোঝাই ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় পিকআপ ভ্যানের যাত্রী মোঃ শরীফ সহ তিন জন আহত হয়। খবর পেয়ে ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিস টিম ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে ঈশ^রগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে প্রেরণ করে। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় শরীফের মৃত্যু হয়। তাৎক্ষণিক ভাবে আহত অপর দুই জনের নাম জানা যায়নি।
ঈশ^রগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশন অফিসার দেলোয়ার হোসেন বলেন দুর্ঘটনা কবলিতগাড়ি দুটি কোথায় যাচ্ছিল এই তথ্য নিশ্চিত করতে পারিনি। তবে আহতদের উদ্ধার করার সময় করার সময় উল্টে পড়া গাড়ির সামনের অংশ ময়মনসিংহের দিকে পড়ে ছিল।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।