আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ১৪, ২০২১, ১১:০৯ অপরাহ্ণ




সাড়ে ৬ শত পরিবহন শ্রমিকের মাঝে মসিক মেয়রের নগদ সহায়তা প্রদান

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামূল হক বলেছেন, অনেক উন্নত ও প্রভাবশালী দেশ যথাসময়ে করোনার টিকা না পেলেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষতা ও দায়িত্বশীলতায় বাংলাদেশ টিকা পেয়েছে। ৮০ ভাগ মানুষ টিকা গ্রহণ না করলে করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব নয়। তাই ৩৫ উর্ধ্ব সকল মানুষকে টিকা নিতে হবে। আপনারা সুরক্ষা অ্যাপসের মাধ্যমে টিকা গ্রহণের জন্য নিবন্ধন করুন। স্বাস্থ্যবিধি মেনে চলুন, মাস্ক পড়ুন এবং টিকা গ্রহণ করে নিজে ও পরিবারকে সুস্থ্য রাখতে দায়িত্বশীল হউন। তাহলে আপনিও ভাল থাকবেন, দেশের মানুষও ভাল থাকবে।
কোভিট-১৯ মোকাবেলায় পরিবহণ শ্রমিকদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসাবে ময়মনসিংহে সাড়ে ৬ শত শ্রমিকের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদানকালে মেয়র টিটু এ সব কথা বলেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজনে বুধবার বিকালে নগরীর কালিবাড়ি প্রিমিয়ার আইডিয়াল হাইস্কুলে এই সহায়তা প্রদান করা হয়।
নেতৃবৃন্দের দাবির প্রেক্ষিতে মেয়র টিটু আরো বলেন, অতিঅল্প সময়ে আরো ৫ শতাধিক মোটর শ্রমিকদের মাঝে প্রধানমন্ত্রীর এই সহায়তা প্রদান করা হবে। তিনি আরো বলেন, দেড় বছরেও অধিক সময়ে চলমান করোনা পরিস্থিতির শুরুতে লকডাউন দিতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, দেশে একজন মানুষও না খেয়ে থাকবেনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের অসহায় মানুষদেরকে নানাভাবে সহযোগীতা করেছেন। ময়মনসিংহ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সেই সহযোগীতা আমরা বার বার পৌছে দিয়েছি। এছাড়া সিটি কর্পোরেশন ও আমার ব্যক্তিগত পক্ষ থেকে সাধ্যের মধ্যে অসহায়দের মাঝে চালসহ নগদ অর্থ বিতরণ করেছি।

এ সময় সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আসিফ হোসেন ডন, কাউন্সিলর শীতল সরকার, নগর পরিকল্পনাবিদ মানস বিশ্বাস, সহকারী সচিব আমিনুল ইসলাম জাহাঙ্গীর, জেলা মোটর মালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, সম্পাদক কোচ বিভাগ সোমনাথ সাহা, মোটর শ্রমিক ইউনিয়নের কোষাধ্যক্ষ বিকাশ ঘোষসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এর আগে সকালে নগরীর ১১ নং ওয়ার্ডে অসহায়, গরীর ও দুস্থ মানুষের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা চাল ও নগদ অর্থ বিতরণ করেন মেয়র।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১