আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৮, ২০২০, ৬:৫৫ অপরাহ্ণ




১৮ প্রেক্ষাগৃহে স্পর্শিয়ার ‘কাঠবিড়ালী’

বাহাদুর ডেস্ক :

আজ থেকে দেশের ১৮টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘কাঠবিড়ালী’ সিনেমাটি। নিয়ামুল মুক্তা পরিচালিত এ সিনেমায় অভিনয় করেছেন অর্চিতা স্পর্শিয়া।

এর আগে গত ২৭ ডিসেম্বর পাবনার ভাঙ্গুরা উপজেলার গজারমারা গ্রামে এ সিনেমার প্রর্দশনী হয়েছিল। এবার বড় পরিসরে প্রেক্ষাগৃহে আসছে ‘কাঠবিড়ালী’।

নিয়ামুল মুক্তা জানান, মানবিক সম্পর্কের অনেক চড়াই-উতরাই থাকে তা নিয়ে তৈরি হয়েছে ‘কাঠবিড়ালী’। সিনেমাটিতে স্পর্শিয়া অভিনয় করেছেন ‘কাজল’ চরিত্রে। যেখানে মেয়েটি কখনো শান্ত, কখনো চঞ্চল।

স্পর্শিয়া বলেন, চরিত্রটি আমার জন্য নতুন। পাশাপাশি একটি চ্যালেঞ্জ। আমার মতে যত দিন নারী-পুরুষ থাকবে, মানুষের মধ্যে বোঝাপড়ার জায়গা থাকবে, তত দিন এই ছবির গল্প পুরোনো হবে না।

তিনি আরও বলেন, প্রথম সপ্তাহে কম প্রেক্ষাগৃহে মুক্তি দেওয়া হচ্ছে। দ্বিতীয় সপ্তাহ থেকে আরো বেশি প্রেক্ষাগৃহে প্রদর্শিত হবে। আমার বিশ্বাস কাঠবিড়ালী দর্শক পছন্দ করবেন। কারণ, এর আগে যারা সিনেমাটি দেখেছেন কেউ মন্দ বলেননি।

এদিকে এরই মধ্যে এই সিনেমার ‘সুন্দর কন্যা’ শিরোনামের একটি গান জনপ্রিয়তা পেয়েছে।

চিলেকোঠা ফিল্মসের ব্যানারে নির্মিত এ সিনেমায় স্পর্শিয়া ছাড়াও অভিনয় করেছেন—আসাদুজ্জামান আবীর, সাঈদ জামান, শাহরিয়ার ফেরদৌস, শিল্পী সরকার, হিন্দোল রায়, এ কে আজাদ, তানজিনা রহমান। সিনেমাটির কাহিনি লিখেছেন পরিচালক নেয়ামূল মুক্তা নিজেই। চিত্রনাট্য করেছেন তাসনিমুল তাজ।

সিনেমাটি দেখা যাবে রাজধানীর স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, বলাকা সিনেওয়ার্ল্ড, মধুমিতা, শ্যামলী, আনন্দ ও চিত্রামহলে। এছাড়া ঢাকার বাইরে সিনেস্কোপ (নারায়ণগঞ্জ), মম ইন (বগুড়া), সিলভার স্ক্রিন (চট্টগ্রাম), ছায়াবাণী (ময়মনসিংহ), বর্ষা (জয়দেবপুর), চন্দ্রিমা (শ্রীপুর), শঙ্খ (খুলনা), লিবার্টি সিনেপ্লেক্স (খুলনা), রুপকথা (পাবনা), শাপলা (রংপুর), অভিরুচি (বরিশাল)-সহ দেশের ১৮ প্রেক্ষাগৃহে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০