আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৬, ২০২১, ১০:৫৪ অপরাহ্ণ




লকডাউন বাস্তবায়নে ময়মনসিংহের এসপি আহমার কঠোর অবস্থানে

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ৬ষ্ঠ দিন মঙ্গলবারও ময়মনসিংহে কঠোর অবস্থানে ছিল আইন-শৃঙ্খলা বাহিনী। ফলে গত দুদিনের চেয়ে মঙ্গলবার ময়মনসিংহ নগরীর রাস্তা-ঘাট অনেকটাই ফাঁকা হয়ে পড়ে। পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান সকাল থেকেই নগরীর বিভিন্ন মোড়ে মোড়ে টহল জোরদার ও লকডাউন পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সকাল ১১টার দিকে নগরীর অতিব্যস্ততম এলাকা গাঙ্গিনার পাড়ে একাধিক লোকজন বিনা কারণে লকডাউন উপেক্ষা করে অযথা রাস্তায় ঘুরাফেরা করায় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ এবং রাস্তায় বের হওয়ার কারণ জানতে চান।
অপরদিকে সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ, ডিবি পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও বিভিন্ন সড়কে টহল জোরদার করে। জেলা গোয়েন্দা পুলিশের একাধিক টিম নগরীর বিভিন্ন রোডে দিনরাত্রি টহল দিচ্ছে। কাঁচাবাজার, খাদ্য পণ্য ও ওষুধ কেনার মতো জরুরি প্রয়োজন ছাড়া রাস্তায় বের হচ্ছেন তাদেরকে পুলিশ সুপারের জবাবদিহিতার মধ্যে পড়তে হচ্ছে। যথাযথ কারণ দেখাতে ব্যর্থ হলে সংশ্লিষ্ট ব্যক্তিকে ফিরিয়ে দেওয়া হয়। এ সময় যথাযথ কারণ উল্লেখ করতে না পারা এবং লকডাউন দেখতে এসেছে এ ধরণের উত্তর দেয়ায় অনেককেই কয়েক মিনিট রাস্তায় দাড় করিয়ে রাখা হয়।
পুলিশ সুপারের টহল দেয়ার খবরে মুহুর্তে বিভাগীয় নগরী ময়মনসিংহের পথঘাট প্রায় জনশূন্য। ফাঁকা সড়কে রয়েছেন কেবল পুলিশ, সেনাবাহিনী, র‌্যাব সদস্যরা। শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টেগুলোতে বসানো হয়েছে চেকপোস্ট। রাস্তায় দুই-একটি রিকশা, মোটরসাইকেল এবং জরুরি সেবার গাড়ি চলাচল করতে দেখা যাচ্ছে। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বী, ফাল্গুনী নন্দী, আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১