আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৬, ২০২১, ১০:৪৯ অপরাহ্ণ




লকডাউনে ময়মনসিংহে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শনে সেনা প্রধান শফিউদ্দিন আহম্মেদ

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ চলমান কঠোর বিধিনিষেধ বাস্তবায়নে ময়মনসিংহ জেলায় সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ। কোভিট-১৯ এর সংক্রমণরোধে অসামরিক প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীকে সহায়তার উদ্দেশ্যে ১ জুলাই থেকে দেশব্যাপী সেনা মোতায়েন করা হয়েছে। এ প্রেক্ষিতে আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ডের সেনাসদস্যগণ ময়মনসিংহ জেলায় নিয়মিত টহল পরিচালনা করে আসছে। পাশাপাশি সেনাবাহিনী করোনা মহামারীর কারণে ক্ষতিগ্রস্থ দুঃস্থ পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ ও বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিকেল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসা প্রদান করছে। তিনি মঙ্গলবার বেলা ১২ টার দিকে নগরীর টাউন হল এলাকা পরিদর্শণ করেন। টহল কার্যক্রম পরিদর্শনের সময় সেনা প্রধান সেখানে কর্তব্যরত সেনাসদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় সেনাবাহিনী প্রধানের সঙ্গে উপস্থিত ছিলেন জেনারেল অফিসার কমান্ডিং আর্মি ট্রেনিং ও ডকট্্িরন কমান্ড লেফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমান, এরিয়া কমান্ডার ঘাটাইল এরিয়া মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন, স্টেশন কমান্ডার ময়মনসিংহ স্টেশন ব্রিগেডিয়ার জেনারেল মোঃ মাহবুবুর রহমান।
এছাড়া চলমান লকডাউন পরিস্থিতি নিয়ে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মাহমুদুর রহমান, রেঞ্জ ডিআইজি ব্যারিষ্টার হারুন অর রশিদ, র‌্যাব -১৪ অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আবু নাঈম মোঃ তালাত, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের সঙ্গে কথা বলেন সেনা প্রধান। এ সময় সেনাবাহিনী প্রধান ময়মনসিংহ এলাকায় চলমান অপারেশন কোভিড শিল্ড এর দ্বিতীয় পর্বে সেনাবাহিনী, প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর ভূমিকা ও কার্যক্রম প্রত্যক্ষ করে সন্তুষ্টি প্রকাশ করেন বলে প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আশা প্রকাশ তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সব সময় জনগণের পাশে থাকবে এবং মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সরকারের দিক নির্দেশনায় কোভিট-১৯ মহামারী মোকাবেলায় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর সাথে সম্মিলিতভাবে কাজ করে যাবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১