আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ৬, ২০২১, ৫:৩৭ অপরাহ্ণ




ঈশ্বরগঞ্জে আশ্রায়ন প্রকল্প নির্মাণে মাটি ভরাটের পর নির্মিত হচ্ছে দু’রাজনৈতিক দলের কার্যালয়

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার আঠারবাড়ী রায়ের বাজারে মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুত ভুমিহীনদের জন্য আশ্রায়ন প্রকল্প নির্মাণ করতে মাটি ভরাট করা হলেও তৈরি হচ্ছে আ’লীগ ও জাপা’র ইউনিয়ন শাখার দলীয় কার্যালয়।
জানা যায়, আঠারবাড়ী ইউপির রায়ের বাজার এলাকায় মুক্তিযোদ্ধা সংসদের পার্শ্বে গলগন্ডা মৌজার ১নং খাস খতিয়ানে ১১৯৫ দাগের ১৪শতক সরকারী জমির উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা গুলো গত মে মাসে সহকারী কমিশনার ভুমি উচ্ছেদ করেন। ওই স্থানে ভুমিহীনদের জন্য আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণ করতে মাটি ভরাট করা হয়। ইতোমধ্যে ৭জন ভূমিহীনের তালিকাও জেলা প্রশাসকের কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।
সোমবার সরেজমি গিয়ে দেখাযায়, আশ্রায়ন প্রকল্পের ঘর নির্মাণের স্থানেই তৈরি করা হচ্ছে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির ইউনিয়ন কার্যালয়। জাতীয় পার্টির অফিসের কাজ প্রায় শেষ করে টানানো হয়েছে সাইন বোর্ড। আ’লীগের কার্যালয়ের কাজ চলছে সাইন বোর্ডও টানানো রয়েছে।
এসম্পর্কে জাতীয় পার্টির আঠারবাড়ী ইউনিয়ন শাখার সম্পাদক আবুল বাশার বলেন, উপজেলা নেতাদের সাথে কথা বলেই কার্যালয় তৈরি করা হয়েছে।
ইউনিয়ন আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি শামছ উদ্দিন ভূঞার সাথে কথা হলে তিনি বলেন, দলীয় অফিস নির্মাণের বিষয়ে আমি কিছু জানি না। চেয়ারম্যান রূপক বলতে পারবেন।
এব্যাপারে ইউপি চেয়ারম্যান জুবের আলম কবির রুপক বলেন, প্রকল্পটি বাস্তবায়নের জন্য প্রায় ৫লাখ টাকার মাটি ভরাট করা হয়েছে। দলীয় অফিস নির্মাণ করার বিষয়টি নির্বাহী অফিসার অবগত আছেন।
সরকারী জায়গায় দলীয় অফিস নির্মাণ বিষয়ে নির্বাহী অফিসার জাকির হোসেন সত্যতা স্বীকার করে বলেন, নির্মাণাধীন ঘর উচ্ছেদের জন্য সহকারী কমিশনার ভুমিকে বলা হয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১