গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহ সেনানিবাস সদর দপ্তর আটর্ডক ৩৪ সতন্দ্র ফিন্ড ব্যাটারী আর্টিলারির ক্যাপ্টেন সাজ্জাদুর রহমানের নেতৃত্বে ময়মনসিংহের গৌরীপুরে রোববার (৪ জুলাই/২০২১) কঠোর লকডাউন বাস্তবায়নে শহরজুড়ে টহল দেন। সেনাবাহিনীর টহল টিম শহরের যানবাহনে যাত্রী নিয়ন্ত্রণ, রাস্তায় অযথা ঘুরাঘুরি, চায়ের আড্ডা ভেঙ্গে দেন। এছাড়াও দোকানীদের কঠোর লকডাউনের বিধিনিষেধ সম্পর্কে অবগত, পথচারীদের মাস্ক ব্যবহার নিশ্চিত করেন। এছাড়াও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫টি মামলায় বিভিন্ন পথচারী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ৭হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। অন্যদিকে সহকারী কমিশনার (ভূমি) মো. আবিদুর রহমানের নেতৃত্বে ২৯টি মামলায় ৩২ হাজার ৪৫০ টাকা ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান আব্দুল্লাহ এর নেতৃত্বে ৮টি মামলায় ১০ হাজার ৫শ টাকা জরিমানা করা হয়েছে। এছাড়াও ভ্রাম্যমাণ আদালতে ৪৬ টি মামলায় ৭৬ হাজার ৫০টাকা জরিমানা আদায় করেন।