আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুলাই, ২, ২০২১, ৫:৩৯ অপরাহ্ণ




ময়মনসিংহে মৃত্যু ১৪

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত চব্বিশ ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় সাতজন এবং করোনা উপসর্গ নিয়ে আরো সাতজনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে আরো ১৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটে চিকিৎসাধী মৃতব্যাক্তিরা হলো, ময়মনসিংহের সদরের তাসলিমা (২৮) ও ত্রিশালের সুরুজ আলী (৫০), জামালপুর সদরের আজিজুন নাহার (৩২) ও সরিষাবাড়ির সেলিনা (৪০), শেরপুর সদরের মো. হানিফ (৬০), নেত্রকোনা সদরের প্রিতীলতা (৮৫) ও গাজীপুরের শ্রীপুরের কোহিনুর (৩৮)। এছাড়া করোনা ইউনিটে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় নগরীর আকুয়ার মোস্তাফিজুর রহমান (৮৫), ময়মনসিংহ সদরের আব্দুল মতিন (৫৮), আব্দুস সালাম (৪৪), ও দিঘারকান্দা এলাকার বিসুতুপ সাহা (৬৮) ও ফুলবাড়িয়ার নাসিমা (৩৫), শেরপুর সদরের আব্দুল জলিল (৭৫) এবং যশোর ঝিকরগাছা উপজেলার জুলফিকার আলি (৮২) যারা মারা গেছেন বলে করোনা ইউনিটের ফোকাল পারসন ডাঃ মহিউদ্দিন খান মুন জানিয়েছেন । তিনি জানান, করোনা ডেডিকেটেড ইউনিটে নতুন ৪৩ জন ভর্তিসহ এখন পর্যন্ত ২৩৮ জন এবং আইসিউতে ১৩ জন চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সিভিল সার্জন ডাঃ নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় ৬২১ টি নমুনা পরীক্ষায় ১৪৭ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার প্রায় ২৩.৬৭ শতাংশ। জেলায় মোট শনাক্ত ৮ হাজার ১৮২ জন। সুস্থ হয়েছে ৭ হাজার ১৮৫ জন। মোট মৃত্যু ৮৪জন। ২৪ ঘন্টায় জেলায় শনাক্তকারীদের মধ্যে সিটি কর্পোরেশনসহ সদরেই রয়েছে ১০৮জন। অপরদিকে করোনা সংক্রমণরোধে সাত দিনের কঠোর বিধি নিষেধের দ্বিতীয় দিনে ময়মনসিংহে কঠোর অবস্থানে রয়েছে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী। নগরীর প্রত্যেকটি প্রবেশ মূখ ও গুরুত্বপূর্ণ মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। জরুরী প্রয়োজন ছাড়া বাইরে বের হয়ে সঠিক কারণ দেখাতে না পারায় বেশ কয়েক জনকে আর্থিক জরিমানা গুনতে হয়েছে। ওষুধ ও নিত্যপণ্য ছাড়া প্রায় সব দোকানপাট বন্ধ রয়েছে।
নগরীর প্রধান প্রধান রাস্তাগুলো রয়েছে ফাঁকা। লকডাউনের প্রথম দিন বিধি নিষেধ না মানায় জেলায় ৫২৫টি মামলায় ৩ লাখ ৯৭ হাজার ৪৮০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। জেলায় ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ১০টি টিম, বিজিবি’র ৮টি টিমসহ র‌্যাব-পুলিশের ১৮টি টিম মাঠে কাজ করছে বলে জেলা প্রশাসক এনামুল হক জানিয়েছেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১