সেলিম আল রাজ
ময়মনসিংহের গৌরীপুরে মো. ওমর ফারুক স্বাধীনকে আহ্বায়ক ও মো. মাহমুদুল হাসান মাসুদকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক করে পৌর স্বেচ্ছাসেবকলীগের ৩১ সদস্যের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ সোহেল রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব বুধবার (৩০ জুন) এ কমিটির অনুমোদন দেন।
এ কমিটিতে যুগ্ম আহবায়করা হলেন মো. দিদারুল আলম দিদার, শাকিরুল জাকারিয়া আকাশ, মো. আবিদুর রহমান প্রান্ত, মো. মাহাবুব আলম আশিক, মো. সুমন মিয়া, মো. শামস মোরশেদ খান সামি, এসএম মিজানুর রহমান ও মো. জাকির হোসেন। সদস্যরা হলেন মো. জোবায়ের হোসেন সোহান, শ্রীকান্ত সাহা, মো. মামুনুল করিম মামুন, বিপুল কুমার চন্দ, উজ্জল কুমার নিরাশা, ফয়সাল আহম্মেদ সাগর, ইমরান হোসেন পলাশ, এন.এস কৌশল, শেখ রাসেল, মোসাব্বির হোসেন রাজন, শরিফুল ইসলাম রাসেল, আফ্রিদি হাসান হিরা, হিমায়তুল হায়াত আকিক, মামুন হোসেন, মো. রাসেল খান, লিয়ন মিয়া, আলাদিন ইসলাম শান্ত, মো. ইউসুফ মিয়া, মো. রাজন মিয়া, এসএম জাকির হোসেন, কাজী সোহাগ।