আজ শনিবার ৮ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৪শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন গৌরৗপুর পৌর শহরের মন্ডপেমন্ডপের উৎসব পরিদর্শন করলেন পৌর বিএনপির ভারপ্রাপ্ত সদস্য সচিব জুয়েল
||
  • প্রকাশিত সময় : জুন, ২৯, ২০২১, ১১:৩৪ পূর্বাহ্ণ




করোনায় একদিনে সর্বোচ্চ মৃত্যু দেখল রাজশাহী

বাহাদুর ডেস্ক :

গত ২৪ ঘণ্টায় রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ওয়ার্ডে রেকর্ড ২৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে রাজশাহীর ১২ জন, চাঁপাইনবাবগঞ্জের পাঁচজন, নাটোরের পাঁচজন, নওগাঁর দুইজন এবং চুয়াডাঙ্গার একজন।

মৃতদের মধ্যে নয়জন করোনা পজিটিভ ছিলেন। এছাড়া ১৬ জন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। এদিকে রামেক হাসপাতাল করোনা ওয়ার্ডে ২৪ ঘণ্টায় এটিই সর্বোচ্চ মৃত্যু।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার শামীম ইয়াজদানী জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতাল করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ৭০ জন। এরমধ্যে শুধু রাজশাহীরই ৩৬ জন। এ নিয়ে ৪০৫ বেডের বিপরীতে মোট ভর্তি ৪৫৯জন।

এরমধ্যে রাজশাহীর ৩০৭ জন, চাঁপাইনবাবগঞ্জের ৫১ জন, নাটোরের ৩১ জন, নওগাঁর ৩৭ জন, পাবনার ২৪ জন, কুষ্টিয়ার তিনজন, চুয়াডাঙ্গার দুইজন, দিনাজপুরের দুইজন ও ঢাকার একজন।

এর আগের দিন রাজশাহীর দুটি পিসিআর ল্যাবে রাজশাহী জেলার ৪৫৫টি নমুনা পরীক্ষায় ১৬৮ জনের করোনা পজিটিভ আসে। এ হিসেবে রাজশাহীতে শনাক্ত হার ৩৬ দশমিক ৯২ শতাংশ।

চাঁপাইনবাবগঞ্জের ১৩৭টি নমুনা পরীক্ষায় ২৩ জনের পজিটিভ আসে। এক্ষেত্রে শনাক্ত হার ১৬ দশমিক ৭৯ শতাংশ। নওগাঁয় ৪২টি নমুনায় ১৬ জনের পজিটিভ আসে, যার শনাক্ত হার ৩৮ দশমিক নয় শতাংশ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১