আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ২৮, ২০২১, ১:১৮ অপরাহ্ণ




গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে ৩ ব্যক্তির কারাদণ্ড

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে মাদক সেবন ও সংরক্ষণের দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড ও জরিমানা প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গেল রোববার বিকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ।

এর আগে রোববার ময়মনসিংহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর খ সার্কেলের পরিদর্শক চন্দন গোপাল সুরের নেতৃত্বে একটি টিম গৌরীপুরে অভিযান চালায়। অভিযানে ৩২৫ গ্রাম গাঁজা সহ তিন ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে সোর্পদ করা হলে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন পৌর শহরের মাছুয়াকান্দা গ্রামের মোঃ মুনতাজের ছেলে রাজিব (৩০) ৪ মাস কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা, অচিন্তপুর ইউনিয়নের গাগলা গ্রামের মোঃ হাছেন আলীর ছেলে আব্দুস সালাম (৪০) ১ বছর কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা ও মাওহা ইউনিয়নের ভুটিয়ারকোনা গ্রামের মৃত মিন্টু রবিদাসের ছেলে জগদীশ রবিদাস (৪০) ৪ মাস কারাদণ্ড ও ৫শ টাকা জরিমানা।

উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসান মারুফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সত্যতা নিশ্চিত করে বলেন দণ্ডপ্রাপ্তদের কারাগারে প্রেরণ করা হয়েছে। জব্দকৃত গাঁজা নষ্ট করা হয়েছে। মাদক নির্মূলে আমাদের এই ধরণের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১