গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম রোববার (২৭জুন/২০২১) ২০২১-২০২২ অর্থ বছরের ৫৪কোটি ৯০লাখ ৩৬হাজার ৭৪৮টাকার বাজেট ঘোষণা করেন। ব্যয় ধরা হয়েছে ৫৪ কোটি ৫৩লাখ ৮৬হাজার ৫শ টাকা।
বাজেটোত্তর সংবাদ সম্মেলনে তিনি জানান, মাস্টারপ্ল্যান অনুযায়ী গৌরীপুর পৌরসভাকে আধুনিক পৌর নগরী হিসাবে গড়ে তোলেতে সৌন্দর্যবর্ধন, জলবাদ্ধতা নিরসন, প্রধান ও শাখা সড়কগুলো সংস্কার-মেরামত, বৈদ্যুতিক লাইন সম্প্রসারণ, ড্রেন ও কালভার্ট নির্মাণের মতো জনগুরুত্বপূর্ণ বিষয়গুলোকে বাজেটে অগ্রাধিকার দেয়া হয়েছে। এছাড়াও পৌর শহরকে সুন্দর ও পরিস্কার-পরিচ্ছন্ন রাখার জন্য নিরলস প্রচেষ্টা চলছে।
বাজেট ঘোষণায় বক্তব্য রাখেন গৌরীপুর পৌরসভার প্যানেল মেয়র মো. নাজিম উদ্দিন, পৌর পরিষদের কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, দেলোয়ার হোসেন বাচ্চু, মাসুদ মিয়া রতন, মোঃ নূরুল ইসলাম, জিয়াউর রহমান জিয়া, মোঃ এমরান মুনশী, মো. সাদেকুর রহমান, আরিফুল ইসলাম ভুইঞা এনাম, সংরক্ষিত আসনের কাউন্সিলর দিলুয়ারা আক্তার দিলু, রোজিনা আক্তার মিতু, সালেহা আক্তার প্রমুখ। পৌরসভার সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাজেটের আয়-ব্যয় বিবরণী তুলে ধরেন পৌরসভার ভারপ্রাপ্ত সচিব মদন মোহন দাস। ২০২১-২০২২ অর্থ বছরের ৫৪কোটি ৯০লাখ ৩৬হাজার ৭৪৮টাকার বাজেটে উদ্বৃত্ত্ব ধরা হয়েছে ৩৬লাখ ৫০হাজার ২৪৮টাকা।