শফিকুল ইসলাম অপু, স্টাফ রিপোর্টার :
রাত পোহালেই ২৬ জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস। মাদকে গ্রাস করেছে গৌরীপুরের একশ্রেণির তরুণ, বৃদ্ধা ও পৌঢ়কেও। বাতাসে ভেসে বেড়ায় গাঁজার গন্ধ।
শুক্রবার পৌর শহরের সবজি বাজারে কিছুক্ষণ দাাঁড়ানোর পর থেকে থেমে থেমে আসতে থাকে গাঁজা পাতা পোড়ার গন্ধ। দোকানদারের ভাষ্য ভাই, এখানে শুধু গাঁজা নয়, মদসহ সব নেশার গন্ধই পাবেন। অনুরূপ গন্ধের আভাস পাওয়া যায় শহীদ হারুণ উদ্যানের শহীদ মিনারের দিক থেকে, দুধ মহালে, মুক্তিযোদ্ধা বিপনী বিতানের কোনায়। এছাড়াও শহরের বিভিন্ন স্থানে চলছে মাদক সেবন।