মোস্তাফিজুর রহমান বুরহান, স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ২টি ইউনিয়ন আপাদত কোভিড-১৯ আক্রান্তমুক্ত রয়েছে। তবে ৮টি ইউনিয়নের ১২টি গ্রামেই কোভিড-১৯ আক্রান্তের রোগী থাকায় এসব এলাকায় বসবাসরত সকল নাগরিকগণকে সতর্কতার সাথে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য সতর্কতা জারি করা হয়েছে। এ আহবান জানান উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
এলাকাসমূহ হলো অচিন্তপুর ইউনিয়নের শাহগঞ্জ, মহিশ^রণ, মাওহা ইউনিয়নের বীরআহাম্মদপুর, ভুটিয়ারকোনা, সহনাটী ইউনিয়নের ভালুকাপুর, দৌলতাবাদ, বোকাইনগর ইউনিয়নের বেতান্দর, মোমিনপুর, রামগোপালপুর ইউনিয়নের দামগাঁও, ডৌহাখলা ইউনিয়নের কলতাপাড়া, ভাংনামারী ইউনিযনৈর নাওভাঙা ও সিধলা ইউনিয়নের টাংগাতিপাড়া।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ দৈনন্দিন কোভিড-১৯ বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। ‘আপনার আমার সচেতনতাই পারে কোভিড-১৯ প্রতিরোধে ভূমিকা রাখতে’ এ স্লোগানে তিনি সকলে বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরুন, ভিড়, জন সমাগম অযথা ঘোরাফেরা এড়িয়ে চলার আহ্বান জানান।