শ্যামল ঘোষ, স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় কোভিড-১৯ আক্রান্ত মুক্ত রয়েছে দু’টি ইউনিয়ন। তবে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আহ্বান জানান উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। ইউনিয়ন দুটি হলো মইলাকান্দা ইউনিয়ন ও ২নং গৌরীপুর (সদর) ইউনিয়ন।
উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ দৈনন্দিন কোভিড-১৯ বিষয়ক সামাজিক যোগাযোগ মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন। ‘আপনার আমার সচেতনতাই পারে কোভিড-১৯ প্রতিরোধে ভূমিকা রাখতে’ এ স্লোগানে তিনি সকলে বাসা থেকে বের হলে অবশ্যই মাস্ক পরুন, ভিড়, জন সমাগম অযথা ঘোরাফেরা এড়িয়ে চলার আহ্বান জানান।