আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ২৪, ২০২১, ৫:৩১ অপরাহ্ণ




গৌরীপুরে মাদরাসা ছাত্রকে যৌন নিপীড়নের (বলাৎকারের) অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে মামলা

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
ময়মনসিংহের গৌরীপুরে এক মাদরাসা ছাত্রকে (১১) যৌন নিপীড়নের (বলাৎকারের) অভিযোগে মোঃ সোহেল রানা (৩৫) নামে এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হয়েছে। গত মঙ্গলবার নির্যাতিত ছাত্রের বাবা বাদী হয়ে গৌরীপুর থানায় মামলা দায়ের করেন। অভিযুক্ত শিক্ষক উপজেলার সিধলা ইউনিয়নের চারআনী উত্তরপাড়া গ্রামের আবুল কাশেম মিয়ার ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে।
পরিবার ও মামলা সূত্রে জানা গেছে মোঃ সোহেল রানা উপজেলার সিধলা ইউনিয়নের ডেংগা গ্রামের বায়তুল নূর নূরানীয়া হাফিজিয়া মাদরাসায় শিক্ষকতা করেন। নির্যাতিত ছাত্রটি ওই মাদরাসায় হেফজখানায় অধ্যয়ন করে। মাদরাসায় থাকাকালীন সময়ে শিক্ষক সোহেল রানা কিছু দিন পরপর বিভিন্ন প্রলোভনে ওই ছাত্রকে ফুসলিয়ে মাদরাসার টিনশেড ঘরে নিয়ে বলাৎকার করতো। সর্বশেষ গত ১৩ জুন সোহেল রানা ওই ছাত্রকে তার ইচ্ছা বিরুদ্ধে টিনশেড ঘরে নিয়ে বলাৎকার করে। এবং ঘটনা কাউকে জানালে ওই ছাত্রকে মাদরাসা থেকে বহিষ্কারের হুমকি দেয় ওই শিক্ষক। পরে ওই ছাত্র মাদরাসা থেকে পালিয়ে এসে ঘটনা পরিবারকে জানায়। পরে ওই ছাত্রের বাবা বাদী হয়ে মঙ্গলবার গৌরীপুর থানায় মামলা দায়ের করেন।
গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী বলেন বলাৎকারের ঘটনায় মামলা হয়েছে। তদন্ত চলছে। আসামিকে ধরার চেষ্টা চালাচ্ছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১