আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ২৪, ২০২১, ৫:২১ অপরাহ্ণ




গৌরীপুরে ৩০মিনিটেই হচ্ছে রেফিড এন্ট্রিজেন টেস্ট

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে কভিড-১৯ সনাক্তকরণে চলছে রেফিড এন্ট্রিজেন টেস্ট। বুধবার (২৩জুন/২০২১) ৫জনের মধ্যে টেস্টে ১জনের পজেটিভ এসেছে। এ নিয়ে গৌরীপুর উপজেলার করোনা পজেটিভ সনাক্তের সংখ্যা ৯৯জন। এ পর্যন্ত মারা গেছেন ৪জন। এসব তথ্য নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম। তিনি আরো জানান, রেফিড এন্ট্রিজেন টেস্টের মাধ্যমে ৩০মিনিটেই করোনা টেস্ট হচ্ছে এ উপজেলায়। এ পর্যন্ত গৌরীপুরে করোনার টেস্টের জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে ৬৪৬জন। বর্তমানে আইসেশনে রয়েছেন ১৭জন।
অপরদিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩টি কক্ষ নিয়ে প্রস্তুত রাখা হয়েছে আইসোলেশন কর্ণার। একটি কক্ষ সেবাদানকারী ডাক্তার ও নার্সের। অপর দু’কক্ষে ৫টি বেড প্রস্তুত রয়েছে। তবে এখন পর্যন্ত হাসপাতালের আইসোলেশন কর্ণারে কোনো রোগী প্রবেশ করেনি। করোনা পজেটিভ রোগীদের জন্য সেন্টার অক্সিজেন সিস্টেম প্রয়োজন এ ব্যবস্থা আইসোলেশন কর্ণারে নেই। এ প্রসঙ্গে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. মুহাম্মদ রবিউল ইসলাম জানান, এখানে রোগী ভর্তি হলে অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করা যাবে। তবে তা রোগীদের জন্য অপ্রতুল হয়ে যাবে।
এদিকে গৌরীপুর হাট বাজারে আসা ক্রেতা-বিক্রেতা ও হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের মুখেও ছিলো না মাস্ক। উপজেলা প্রশাসন ও পুলিশের তৎপরতা কমে যাওয়ায় মাস্কের ব্যবহারও কমে গেছে। তবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও ইউএনও হাসান মারুফের নেতৃত্বে মাস্ক বিতরণ কর্মসূচী অব্যাহত রয়েছে। টিকাদান কর্মসূচী ১ম ডোজ ও ২য় ডোজ দেয়ার পর বর্তমানে বন্ধ রয়েছে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১