স্টাফ রিপোর্টার :
ময়মনসিংহের ১১টি এলাকায় লকডাউন ঘোষণা করেছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এনামুল হক। ২৪জুন গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ নিষেধাজ্ঞা জারী করে। ২৫জুন ভোট ৬টা থেকে ১ জুলাই মধ্যরাত পর্যন্ত এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
এলাকাসমূহ হলো ময়মনসিংহ সিটি কর্পোারেশনের মাসকান্দা (বাসস্ট্যান্ড), চরপাড়া, নয়াপাড়া, কৃষ্ণপুর, আলিয়া মাদ্রাসা এলাকা, নওমহল, আরকে মিশন রোড, বাউন্ডারি রোড, পাটগুদাম, কাঁচিঝুলি ও গাঙ্গিনারপাড়।
বিজ্ঞপ্তিতে বলা হয় করোনাভাইরাজজনিত রোগ ( কোভিড-১৯) এর বিস্তার রোধকল্পে সার্বিক কার্যাবলি ও চলাচলে এ বিধি-নিষেধ আরোপ করা হয়েছে।
তবে এ সময়ে শুধুমাত্র আইন শৃঙ্খলা এবং জরুরী পরিষেবা, যেমন কৃষি উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি), খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্য সোব, কোডিভ-১৯ টিকা প্রদান, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ¦ালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবাসহ অন্যান্য জরুরী ও অথ্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসমূহ, তাদের কর্মচারী ও যানবাহন এবং পণ্যবাহী ট্রাক / লরি এ নিষেধাজ্ঞার আওতা বহির্ভূত থাকবে।