গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রবীণ আওয়ামী লীগ নেতা দলিল লেখক জয়নাল আবেদিন সরকার (৭৫) বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে—- রাজিউন)। মৃত্যুকালে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি গৌরীপুর যুগান্তর স্বজন সমাবেশের নির্বাহী কমিটির সদস্য ফখরুল আবেদিন ছোটনের বাবা। মরহুমের জানাযার নামাজ ২নং গৌরীপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে নিজ বাড়িতে রাত ৯টা ৩০মিনিটে অনুষ্ঠিত হবে।
মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত ও শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ এমপি, উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. হেলাল উদ্দিন আহাম্মেদ, সাধারণ সম্পাদক বিধু ভূষণ দাস। স্বজন ছোটনের বাবার মৃত্যুতে গভীর শোক জ্ঞাপন করেন উপজেলা স্বজন সমাবেশের সভাপতি মো. এমদাদুল হক ও সাধারণ সম্পাদক সেলিম আল রাজ, যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন।