আজ মঙ্গলবার ১১ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ২২, ২০২১, ৭:৪৬ অপরাহ্ণ




পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উদ্যোগে গৌরীপুর নবদম্পতিকে উপহার সামগ্রী প্রদান

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে চল্লিশা কড়েহা গ্রামে মঙ্গলবার (২২ জুন/২০২১) পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকের আলোচিত উপহার সামগ্রী প্রদান করা হয়েছে। দাম্পত্য জীবনে নবদম্পতির জন্য ‘সুখী ও সুন্দর হোক আপনাদের নতুন জীবন’ স্লোগানে প্রদান করেন মাওহা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রফিকুল ইসলাম ও পরিবার কল্যাণ সহকারী স্বপ্না রাণী সিংহ।
পরিবার কল্যাণ সহকারী স্বপ্না রাণী সিংহ এ সময় নবদম্পতিকে সুখময় ভবিষ্যতের জন্য পরিবার পরিকল্পনা পদ্ধতি ও উপস্থিত সবাইকে ‘ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট’ স্লোগানে পরিবার পরিকল্পনা পদ্ধতি গ্রহণ ও গর্ভকালীন সেবা, প্রসবকালীন সেবা এবং মা-শিশুদের স্বাস্থ্যসেবা তুলে ধরেন।
মাওহা ইউনিয়নের পরিবার পরিকল্পনা পরিদর্শক মো. রফিকুল ইসলাম জানান, প্রতিটি উপহার সামগ্রীতে রয়েছে নবদম্পতির জন্য মহাপরিচালকের অভিনন্দনপত্র, সুখী জীবনের জন্য একটি বই, একটি নির্দেশিকা লিফলেট, সময়ের সৎব্যবহার নিশ্চিত করতে একটি ঘড়ি ও কিছু জন্মনিয়ন্ত্রণ সামগ্রী। এ বিষয়ে বক্তব্য রাখেন লুনাপাড়া জামে মসজিদের ইমাম মো. আবুল বাশার। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালককেও এ প্রতিনিধিদের মাধ্যমে ধন্যবাদ জ্ঞাপন করেন নবদম্পতি রফিকুল ইসলাম ও ইয়াসমিন আক্তার।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন জানান, গৌরীপুরে ৯ এপ্রিল থেকে এ কার্যক্রম শুরু হয়। প্রথমদিনেই ১৭টি দম্পতির মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়। এ পর্যন্ত ২১০টি নতুনজুটির হাতে এ সামগ্রী বিতরণ করা হয়েছে। কর্মসূচীটি ইউএসএআইডি, সুখী জীবন, পরিবার পরিকল্পনা অধিদপ্তর ও পার্থফাইন্ডারের সহযোগিতায় দেশের ১০টি উপজেলায় পরিক্ষামূলকভাবে এ উদ্যোগ চলছে। উপজেলাগুলো হলো বান্দরবানের লামা, আলিকদম, রাঙ্গামাটির লংগদু, চট্টগ্রামের সাতকানিয়া, কক্সবাজারের উখিয়া, টেকনাফ, সিলেটের গোয়াইনঘাট, ময়মনসিংহের গৌরীপুর, ফরিদপুরের ফরিদপুর সদর, ঢাকা জেলার দোহার।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১