আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ২২, ২০২১, ৫:০৮ অপরাহ্ণ




গৌরীপুরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের মুখি কচু প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত

 

মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে মঙ্গলবার (২২জুন/২০২১) বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর গৌরীপুর শাখার আয়োজনে স্থানীয় কৃষকদের নিয়ে ২০২০-২০২১ অর্থবছরে কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় (মুখি কচু) প্রদর্শনীর মাঠ দিবস অনুষ্ঠিত হয়।

রামগোপালপুর ইউনিয়ন পরিষদের সদস্য মোঃ মাসুদ রানার সভাপতিত্বে এবং উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা শরীফুল ইসলাম’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফুন্নাহার। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ”কন্দাল ফসল একটি অতি লাভজনক ফসল। এ ফসল চাষ করে আমরা বাড়তি আয় করতে পারি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের সকলকে নির্দেশ দিয়েছেন- বাড়তি ফসল উৎপাদনের জন্য বাড়ির আঙ্গিনায় একটু জায়গাও যাতে খালি না রাখি।”
প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, শুধু নিজের ও পরিবারের খাদ্য যোগান হিসেবে নয় দেশের কথা চিন্তা করেও উৎপাদনের মাত্রা বাড়াতে হবে, তাহলেই আমাদের এই দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আঃগনি, অবসরপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা আবুল হাসিম, রামগোপালপুর ব্লকের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মুক্তাদির হাসান, রামগোপালপুর ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা শফিকুল ইসলাম ও শামছুন্নাহার প্রমূখ। এ সময় স্থানীয় অর্ধশত কৃষক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে কৃষি কর্মকর্তা লুৎফুন্নাহার স্থানীয় কৃষক মো আব্দুর রাশিদের কন্দাল ফসল মুখী কচু ক্ষেত প্রদর্শন করেন এবং যাতে ভালো ফসল উৎপাদন করা যায় সে বিষয়ে পরামর্শ প্রদান করেন।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১