আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ১৮, ২০২১, ২:১৩ পূর্বাহ্ণ




ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে র‌্যাবের অভিযানে ১৩ দালাল আটক

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালিয়ে দালাল চক্রের ১৩ জন সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১৪। বৃহস্পতিবার সকালে জরুরি বিভাগ ও বহির্বিভাগসহ বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলো, নগরীর চরপাড়া এলাকার এনায়েত কবির (৪২), একই এলাকার মনোয়ার হোসন (৪২), রতন মিয়া (৪৫), মনির হোসেন (৩৭), মাসুদুল করিম, দিঘারকান্দা এলাকার ফিরোজ মিয়া (৫০), মাসকান্দার আলাল উদ্দিন (৬০), শিকারীকান্দার নজরুল ইসলাম (৪০)। এছাড়াও সদরের সিরতা আলা উদ্দিন (৫৫), বাঘমারার টুটুল আহমেদ শরীফ (৩৭), সদরের বোররচরের সোহেল মিয়া(৩১), কালীবাড়ির আলমগীর হোসেন (৪২), বড়বিলার আসাদুল ইসলাম মিশু (২৭) আটক হয়েছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, আটককৃতরা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালসহ বিভিন্ন বেসরকারি কিনিক ও ডায়াগনস্টিক সেন্টার এবং অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের দালাল।
র‌্যাব-১৪ এর সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার আনোয়ার হোসেন বলেন, সম্প্রতি মমেক হাসপাতালে দালালের দৌরাত্ব বেড়েছে বলে অভিযোগ পেয়েছি। তারা মমেক হাসপাতালসহ বেসরকারি ক্লিনিক ডায়াগনস্টিক সেন্টারে রোগীদের নানাভাবে হয়রানি করে আসছিল।
এমন অভিযোগের ভিত্তিতেই বৃহ¯প্রতিবার ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান এ কর্মকর্তা।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১