গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলা মৎস্যজীবী লীগের আহবায়ক নজরুল ইসলাম (৬৬) রোববার (১৩ জুন/২০২১) ভোরে মইলাকান্দা ইউনিয়নের কাউরাট গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে এক স্ত্রী, এক ছেলে, চার মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৬৮ সনে গৌরীপুর আর কে সরকারি উচ্চ বিদ্যালয় শাখার ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক, ১৯৭৪ সনে মইলাকান্দা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। ৬৯’র গণঅভ্যুত্থানের আন্দোলনে শহীদ আজিজুল হক হারুণের স্মৃতি রক্ষায় গঠিত হারুণ স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন। শহীদ হারুণের রাষ্ট্রীয় স্মৃতির জন্য আজীবন লড়াই করে গেছেন, তবে এখনও শহীদ হারুণের রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়া যায়নি।