গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার রামগোপালপুর ইউনিয়নের বীরপশ্চিমপাড়ায় শনিবার (১২জুন/২১) রাস্তা কেটে, বেড়াদিয়ে ও কলাগাছ রোপন করেছে ৪০টি পরিবারের চলাচলে ব্যরিকেট সৃষ্টি করার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনার প্রতিবাদ করায় জাটিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক আব্দুল্লাহ আল মামুন রিপনকে প্রথম দফায় খালে ভিতরে ফেলে মারধর ও হত্যার চেষ্টা করে। নিরাপত্তা ও বিচার চেয়ে গৌরীপুর থানায় অভিযোগ দায়েরের পর ঘটনার তদন্তে যায় পুলিশ। আব্দুল্লাহ আল মামুন রিপনের স্ত্রী জেসমিন জাহান জানান, থানায় অভিযোগ দেয়ায় আবারও ক্ষুব্দ হয়ে প্রতিপক্ষরা হামলা চালায়। দ্বিতীয় হামলায় তার স্বামী আব্দুল্লাহ আল মামুন রিপন (৪০) কে উপর্যুপুরি কুপিয়েছে। বর্তমানে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। হামলায় আহত অন্যরা হলেন আব্দুল খালেকের পুত্র রবিকুল ইসলাম (৪৫), তার স্ত্রী সালেমা খাতুন (৩৫), আব্দুল গফুরের পুত্র শফিকুল ইসলাম (৪৬)। অপরপক্ষে মো. লাল মিয়ার পুত্র মো. হাবিব মিয়া জানান, রিপন সালিশের সিদ্ধান্ত অমান্য করে কাটা রায় মাটি ভরাট করতে আসলে সংঘর্ষ হয়। সংঘর্ষে মোহাম্মদ আলীর পুত্র মিজানুর রহমান (৫০), জাহিদুল ইসলাম (৪৫), মেহেরা খাতুন (৭০) ও দুদু মিয়ার স্ত্রী হাফিজা খাতুন (৪০) গুরুত্বর আহত হন। আহতদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল, ঈশ^রগঞ্জ ও গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত চলছে।