গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের গৌরীপুর উপজেলার রামগোপালপুর এলাকায় শুক্রবার (১১জুন/২০২১) সন্ধ্যায় দ্রুতগামী অজ্ঞাত যানের চাকায় পিষ্ট হলো ভিখারিণী মেহেরজান বিবি (৭৮)। তিনি রামগোলপুর উপজেলার পুম্বাইল গ্রামের মৃত ইব্রাহিম মিয়ার কন্যা। তার বিয়ে হয় ঈশ^রগঞ্জ উপজেলার সরাইল গ্রামের সমর আলীর সঙ্গে। দাম্পত্যজীবনের নিঃসন্তান ছিলো। ভিক্ষা করে জীবিকা নির্বাহ করতো। গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, অজ্ঞাতনামা দ্রুতগামী যানবাহন তাকে পিষে দেয়। প্রাথমিকভাবে তার পরিচয় পাওয়া যাচ্ছিলো না। পরে পরিচয় পাওয়া গেছে। পরিবারের আবেদনের প্রেক্ষিতে লাশ হস্তান্তর করা হয়েছে।