আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ৯, ২০২১, ১২:০০ পূর্বাহ্ণ




গৌরীপুরে মেয়েকে হত্যার অভিযোগ বাবার মামলা দায়ের

 গৌরীপুর প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে ৯ম শ্রেণির ছাত্রী হালিমা আক্তারকে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে মঙ্গলবার (৮ জুন/২০২১) মামলা দায়ের করেছেন তার বাবা আব্দুল কাদির। মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। তিনি জানান, এ ঘটনায় মামলা হয়েছে। তদন্ত কাজ ও আসামীকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
উপজেলার বোকাইনগর ইউনিয়নের কালিবাড়ী এলাকার মৃত রুস্তুম আলীর পুত্র আব্দুল কাদির জানান, তার মেয়ে হালিমা খাতুনকে ২বছর পূর্বে ৭ম শ্রেণিতে অধ্যয়নকালে নানা কু-প্রস্তাব দিয়ে মো. সুলতান মিয়া জোরপূর্বক উঠিয়ে নিয়ে যায়। সুলতান একই ইউনিয়নের গড়পাড়া গ্রামের মহর উদ্দিনের পুত্র। পেশায় হ্যান্ডট্রলি চালক। এ ঘটনায় গৌরীপুর থানায় এসে অভিযোগ দেয়ার পর পুলিশের সহযোগিতায় ২১দিন পর মেয়েকে উদ্ধার করা হয়। এরপর থেকে আমার মেয়েকে নানাভাবে সুলতান উত্ত্যক্ত করে আসছিলো। রোববার (৬ জুন/২০২১) বিকালে আমার মেয়েকে দরগা ঈদগাহ মাঠ এলাকায় নিয়ে যায় সুলতান। সুলতান আমার মেয়েকে মারপিটও করে। এক পর্যায়ে সেখানে ইঁদুরনাশক খেয়ে গুরুত্বর অসুস্থ হয়ে যায়। গৌরীপুর হাসপাতালে আনার পর চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। সোমবার সন্ধ্যায় দাফন কার্য সম্পন্ন হয়।
এদিকে হালিমা মৃত্যুর পূর্বে সুলতানকে উদ্দেশ্য করে দু’টো প্রেমপত্র লিখে যান। একটি পত্রে প্রিয় সুলতানকে উদ্দেশ্যে করে লেখা হয়েছে ‘ আমার অভিশাপ থেকে তোমাকে মুক্তি দিলাম। মন থেকে তোমাকে দেই নাই বিশ^াস কর। তুমি সবাইকে নিয়ে ভালো থেকো। আর কোনো মেয়ের জীবন নিয়ে প্রেমের অভিনয় করো না। তোমার সামনে যেন আমার মৃত্যু হয়, কিন্তু হলো না। আমার সব স্মৃতি পুড়ে ফেলো।’
অপরপত্রে লিখে যান ‘আমার আগের চিিিট টা বুঝতে পারছ কি-না। জানি তোমার কষ্ট হচ্ছে সবকিছু স্বপ্ন মনে হচ্ছে, তাই না! কাল দেখা করতে আর আজ আমি দুনিয়া ছাড়া। কিন্তু বিশ^াস করো সবকিছু পাঁচ মিনিটে উল্টাপাল্টা হয়ে গেছে। সুলতান আমার একটা কথা রেখো কয়েকদিন পর বিয়ে করে নিও। আমি বলছি তুমি সুখি হবে সে তোমাকে বুঝবে জানবে আমি জানি আমারে ভুলে যেতে কষ্ট হবে তোমার। তবু বলি ভুলে যেও। পত্রের শেষাংশে লেখা রয়েছে ‘তোমার জন্য নিজের জীবন ত্যাগ করলাম।’




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১