আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ৮, ২০২১, ২:১৮ পূর্বাহ্ণ




গৌরীপুরে ফসলী জমিতে ফুটবল নিয়ে ব্যস্ত শিশুরা

মোস্তাফিজুর রহমান বুরহান, স্টাফ রির্পোটার
করোনাকালীন দুর্যোগের জন্য স্কুল-কলেজের মাঠ ফাঁকা! রোববার থেকে আবারও ১০দিনের কঠোর লকডাউন ঘোষণা। স্কুল খোলার আশারধ্বনি স্তম্ভিত! তবে ময়মনসিংহের গৌরীপুরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাড়া-মহল্লার ফাঁকা স্থান আর ধান কাটার পর ফাঁকা বিশাল মাঠে উৎসবমুখর চলছে ফুটবল খেলা। এ যেন ফুটবলের মৌসুম শুরু হয়েছে। একই দিনে উপজেলার রামগোপালপুর ইউনিয়ন, ডৌহাখলা ইউনিয়ন, ভাংনামারী ও সহনাটী ইউনিয়নের ৪স্থানে চলছে ফুটবল টুর্নামেন্ট।
ব্যতিক্রমী ফুটবল খেলা উপভোগ শুরু হয়েছে অচিন্তপুর ইউনিয়নের এক ধানের পরিত্যক্ত মাঠে। ধান কাটার পর থেকেই নিয়মিত ফুটবল খেলা চলছে এ স্থানে। পাড়ায় পাড়ায় বিভাজন হয়ে প্রতিযোগিতামূলক ক্ষুদে শিশুদের উৎসাহিত করছেন এলাকাবাসীও।
অচিন্তপুর ডক্টর এম আর করিম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্র তামিম আহমেদ জানান, বৃষ্টিতে ভিজে খেলছি, আজ মাঠে পানি নেই, তাই আনন্দটাও কমে গেছে। একই শ্রেণির নাঈমুর রহমান নাঈম জানায়, পাড়ায় পাড়ায় ভাগ করে খেলি। হার-জিত নিয়ে আমাদের কোন দ্বন্দ্ব নেই। অচিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র মোস্তাফিজুর রহমান জানায়, খেলি, মজা পাই, তাই চলে আসি। স্কুল প্রসঙ্গে সে জানায়, বই আছে- স্কুল বন্ধ তাই লেখাপাড়ার চাপ নেই। মাঠে আসি। খেলায় অংশ নেয় একই বিদ্যালয়ের শিক্ষার্থী আরমান মিয়া, জয় তালুকদার, ফাহিম উদ্দিন, তৌফিকুল ইসলাম, তামিম মিয়া, সাকিবুর রহমান, রাফিউল ইসলাম, জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন, রমজান আলী, রিপন মিয়া।
অচিন্তপুর পাছপাড়া আর অচিন্তপুর আগপাড়া দলে ভাগাভাগি হয়ে রোববার ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। পাছপাড়া একাদশের নেতৃত্ব দেন নাঈমুর রহমান আর আগপাড়া একাদশে হোসাইন আহমেদ। আগপাড়া ৪-১ গোলে পাছপাড়া একাদশকে হারায়। দর্শকসারিতে দাঁড়িয়ে থাকা ফারুকুল ইসলাম জানান, আসলে ওরা মাঠে খেলছে, আমি খেলছি, তবে মনেমনে! পুরোনো সবদিনের কথা মনে হচ্ছে। তখন ফুটবল এতো সহজ ছিলো না। ফুটবল নেই, তারপরেও খেলা চলতো। জাম্বুরা আর খড়ের কুন্ডুলি পাঁকিয়ে ফুটবল খেলেছি।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১