আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ৫, ২০২১, ৮:০৬ অপরাহ্ণ




ময়মনসিংহে পুলিশের সেরা অফিসার গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান

প্রধান প্রতিবেদক :

হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, দায়িত্বশীলতার সাথে মামলা মনিটরিং ও উত্তম কাজের জন্য ময়মনসিংহে সেরা পুলিশ অফিসার হলেন গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান। শনিবার (৫ জুন/২০২১) ময়মনসিংহ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় পুলিশ লাইন্স মিলনায়তনে তাকে সম্মাননা ও সনদপত্র তুলে দেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম। বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) খন্দকার ফজলে রাব্বি, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) আবু রায়হান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) ফাল্গুনী নন্দী, গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শেখ মোস্তাফিজুর রহমান, গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা আক্তার, কোতয়ালী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আলা উদ্দিন, ত্রিশাল সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার স্বাগত ভট্টাচার্য্য, ফুলপুরের সহকারী পুলিশ সুপার দীপক চন্দ্র মজুমদার, ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশ ইনচার্জ মো. শাহ কামাল আকন্দ, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ খান আব্দুল হালিম সিদ্দিকী, কোতোয়ালীর অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, মুক্তাগাছার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম প্রমুখ।
মোস্তাফিজুর রহমান ২৯তম বিসিএসে মেধাক্রম দ্বিতীয় অর্জন করে বাংলাদেশ পুলিশ বিভাগে ১ আগস্ট ২০১১ যোগদান করেন। প্রশিক্ষণ শেষে সহকারী পুলিশ হিসেবে প্রথম যোগদান ঝিনাইদহে। এরপরে সিনিয়র সহকারী পুলিশ সুপার হিসেবে মেহেরপুর, অতিরিক্ত পুলিশ সুপার পদোন্নতি ২০১৬সালে সিলেটে, মেহেরপুর ও নীলফামারীতে কর্মরত ছিলেন। এবছরের ৮র্মাচ ময়মনসিংহ জেলায় যোগদান করে গৌরীপুর সার্কেলের দায়িত্ব নেন।

তিনি সাতক্ষীরার মৃত শেখ মোর্তজা আলী ও ফাতেমা খাতুন দম্পতির সন্তান। সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭সালে এসএসসি, পরবর্তীতে সাতক্ষীরা সরকারি কলেজ থেকে এইচএসসি ও খুলনা বিএল কলেজ স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
একই দিনে একই সঙ্গে ময়মনসিংহ জেলা গোয়েন্দা ইউনিটকে জেলার সেরা ইউনিট ও পুরস্কারপ্রাপ্তরা হলেন রিক্সাচালক লাল চান হত্যাকান্ডের রহস্য উদঘাটনের জন্য ডিবির অফিসার ইনচার্জ (তদন্ত) ফারুক আহমেদ, এসআই আনোয়ার হোসেন, পরিমল চন্দ্র সরকার, শহিদুল ইসলাম, অজয় কুমার চক্রবর্তী, আব্দুল জলিল, সাইদুর রহমান ও কন্সটেবল সাহিদ চৌধুরী, কোতোয়ালীর অফিসার ইনচার্জ ফিরোজ তালুকদার, মুক্তাগাছার অফিসার ইনচার্জ (তদন্ত) জাহাঙ্গীর আলম, কোতোয়ালীর এসআই মিনহাজ উদ্দিন ভালুকা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মেহেদী হাসান, কোতোয়ালীর এসআই মেহেদী হাসান, মুক্তাগাছার এএসআই জাহাঙ্গীর আলম, ট্রাফিক পুলিশের সার্জেন্ট সালমান খান রাজন, কন্সটেবল জুলহাস উদ্দিন ও কোট পুলিশের এসআই নিজামূল হক।
এ সময় পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, পুলিশ সদস্যদের মাঝে কর্মর্ম্পৃহা বৃদ্ধি, কাজের প্রতি মনোযোগ আকর্ষণ এবং দায়িত্বশীলতা বৃদ্ধির লক্ষে পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশনা ও পরিকল্পনায় অভিন্ন পদ্ধতিতে প্রতিটি ইউনিটে সম্মাননা প্রদান করা হচ্ছে। ভবিষ্যতে দায়িত্বহীনতা ও অদক্ষতার প্রমাণ পাওয়া গেলে ওই ইউনিটকে তিরস্কার প্রদান করা হবে।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১