আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২০, ১১:৪৩ অপরাহ্ণ




পূর্বধলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে চালক নিহত, বিক্ষোপ্ত জনতার ২ ঘন্টা সড়ক অবরোধ

তিলক রায় টুলুঃ

শ্যামগঞ্জ-পূর্বধলা-বিরিশিরি সড়কে বালুবোঝাই ট্রাকের পাচায় পিষ্ট হয়ে জুয়েল মিয়া (২৫) নামে এক যুবক ঘটনা স্থলেই নিহত হয়েছে। নিহত জুয়েল মিয়া মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকায় চা-পাতা ফেরি করে বিক্রি করত।
ঘটনাটি ঘটেছে বুধবার ১৫ জানুযারী বিকাল ৫টার পর উপজেলার মহিষবের গ্রামে।
নিহত জুয়েল মিয়ার বাড়ী পূর্বধলা উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের শালদিঘা গ্রামে। তার পিতার নাম মৃতঃ জামির হোনের মাস্টার।
পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানাযায় জুয়েল মিয়া মোটরসাইকেল যোগে শ্যামগঞ্জ বাজার থেকে শালদিঘা নিজ বাড়ীতে ফেরার পথে বাড়ীর খুব কাছাকাছি মহিষবের নামক স্থানে পৌছঁলে বিপরীতদিক থেকে আসা বালু বোঝাই একটি ট্রাক অপর একটি ট্রাক কে অভারটেক করতে গিয়ে তাকে চাপা দিলে ঘটনা স্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি দুমরে মুচরে যায়। দূর্ঘটনার পর পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়।
দূর্ঘটনার পর পর উত্তেজিত জনতা শ্যামগঞ্জ পূর্বধলা সড়ক অবরোধ করে রাখে, খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ ও পূর্বধলা থানা পুলিশ ঘটনা স্থলে পৌছে রাত সারে ৭টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে এবং সড়ক যোগাযোগ পুনঃ স্থাপন করে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০