আজ বুধবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ৫, ২০২১, ১:১৮ পূর্বাহ্ণ




ময়মনসিংহে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করলেন গণপূর্ত প্রতিমন্ত্রী

এম এ আজিজ, স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ॥ গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমদ এমপি বলেছেন, আজকের প্রজন্মই আগামী দিনের ভবিষৎ। বঙ্গবন্ধু ও বঙ্গমাতা এই ফুটবল টুর্নামেন্টের মাধ্যমে আগামীদিনে ভালো খেলোয়ার তৈরী হবে এবং জাতীয় পর্যাায়ে অংশ গ্রহণ করে ময়মনসিংহের সুনাম আরো বৃদ্ধি করবে। সুন্দর উজ্জল ভবিষৎ গড়ার জন্য লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশ গ্রহণ তরুণ প্রজন্মের প্রতি আহবান জানিয়ে তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফল নেতৃত্বে দেশ উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। শুক্রবার শুক্রবার সকালে ময়মনসিংহে রফিক উদ্দিন ভ’ইয়া স্টেডিয়ামে জেলা পর্যায়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ( অনুর্ধ-১৭) উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামান, জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক ইউসুফ খান পাঠান, মহানগর আওয়ামীলীগ সভাপতি এহতেশামুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) টুর্নামেন্টের আহবায়ক মোঃ জাহাঙ্গীর আলম, সদস্য সচিব মোঃ আব্দুল বারী প্রমুখ বক্তব্য রাখেন। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তা, সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কাউন্সিল, স্থানীয় জনপ্রতিনিধি, আওয়ামীলীগ ও অংগ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, ক্রিড়া পরিষদের সদস্যবৃন্দ সহ ক্রিড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত উদ্বোধনী খেলায় সিটি কর্পোরেশন দল ও ফুলপুর উপজেলা দলের মধ্যে এই খেলা অনুষ্ঠিত হয়। খেলায় ১৩টি উপজেলা ও ১টি সিটি কর্পোরেশনের দল অংশ গ্রহণ করবে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১