আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ৪, ২০২১, ১০:৪০ অপরাহ্ণ




গৌরীপুরে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

 

মোখলেছুর রহমান, স্টাফ রিপোর্টারঃ ময়মনসিংহের গৌরীপুর উপজেলার সহনাটী ইউনিয়নের পাছার (মানিকরাজ) ডাইনামিক স্পোর্টিং ক্লাবের আয়োজনে শুক্রবার (৪ জুন/২০২১) রাইশিমুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় সোনাকান্দি একতা যুব স্পোর্টিং ক্লাবকে ১-০ গোলে পরাজিত করে পাছার (মানিকরাজ) ডাইনামিক স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন ট্রফি অর্জন করে। খেলা পরিচালনা করেন মোঃ রফিকুল ইসলাম।

উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক গোলাম সামদানী খান সুমনের পৃষ্টপোষকতায় ও সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন সরকারের সভাপতিত্বে খেলায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি তানজীর আহমেদ রাজীব। খেলার ধারাভাষ্যে ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন উপজেলা তাঁতীলীগের সদস্য সচিব সাজ্জাতুল ইসলাম লিটন।

এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহনাটী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মান্নান, অচিন্তপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহীদুল ইসলাম অন্তর, সহনাটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রুহীদাস আচার্য, পৌর কাউন্সিলর আব্দুর রউফ মোস্তাকিম, উপজেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন খান টিটু, বাংলাদেশ হকার্সলীগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার জুলফিকার আলী, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রাশেদ আলমগীর, উপজেলা তাঁতীলীগের যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন জিয়া, জহিরুল ইসলাম ছোটন, আলতাব তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক উমর ফারুখ স্বাধীন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন, পৌর ছাত্রলীগের সভাপতি আল হোসাইন প্রমুখ।
খেলা শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন।

 




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১