গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
স্বাস্থ্য অধিদপ্তর স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবা দপ্তরের উগ্যোগে ময়মনসিংহের গৌরীপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন ৫জুন-১৯জুন বাস্তবায়নের লক্ষে মঙ্গলবার (১জুন/২০২১) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ রবিউল ইসলাম। প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান। মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রফিকুল ইসলাম সভায় অবগত করেন এবারের লক্ষ মাত্র ৬মাস থেকে ১১মাস বয়সের শিশু ৬হাজার ৫৬৩জন ও ১বছর থেকে ৫বছর শিশু ৪৫হাজার ২৫৯জন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সোহেল রানা, সালমা আক্তার রুবী, গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মনিরুজ্জামান, উপজেলা শিক্ষঅ অফিসার মনিকা পারভীন, উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মো. কামাল হোসেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরিফুল হালিম, উপজেলা মেডিকেল অফিসার ডা. ফারাহ তাসনিম তন্বী, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হুমায়ুন কবীর, স্বাস্থ্য সহকারী মো. ইলিয়াস উদ্দিন প্রমুখ।