গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা পরিষদের উদ্যোগে বুধবার (২ জুন/২০২১) করোনা মোকাবেলায় স্বাস্থ্যকর্মীদের করণীয় শীর্ষক প্রশিক্ষণের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান।
স্থানীয় সরকারি বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সির সহযোগিতায় বাস্তবায়নকারী সংস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও উপজেলা পরিচলন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) ব্যবস্থাপনায় উপজেলা স্বাস্থ্য পবিবার পরিকল্পনা বিভাগের প্রশিক্ষণ হলরুমে ৩দিনব্যাপী এ প্রশিক্ষণ কর্মশালায় ৩ব্যাচে ১২০জন স্বাস্থ্যকর্মী অংশ গ্রহণ করেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. হাসিবুল আসিফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের উপজেলা ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর মো. মনির উদ্দিন নিশাত। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শরিফুল হালিম, গৌরীপুর মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক ও যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মো. রফিকুল ইসলাম, স্বাস্থ্য পরিদর্শক ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, সহকারী স্বাস্থ্য পরিদর্শক হুমায়ুন কবীর, স্বাস্থ্য সহকারী মো. ইলিয়াস উদ্দিন প্রমুখ।