প্রধান প্রতিবেদক :
দরিদ্র পীড়িত এলাকায় স্কুল ফিডিং কর্মসূচীর প্রকল্পের অধিনে ময়মনসিংহের গৌরীপুরে ‘বাড়ি বাড়ি বিস্কুট বিতরণ’ কর্মসূচী উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষা অফিসার মনিকা পারভীন। অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবী, স্কুল ফিডিং কর্মসূচী (পপি) প্রকল্পের জেলা সমন্বয়কারী মহীনুল ইসলাম, মাঠ পরিদর্শক মো. আব্দুল্লাহ আল ইমরান, হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, সহকারী শিক্ষক ফেরদৌস আহাম্মেদ খান, হোসনে আরা, মাহমুদা বিলকিস খান, মুক্তা বিশ^াস, মমতা বেগম, উম্মে কুলসুম, নুসরাত ইয়াসমিন, তামান্না তাবাসসুম প্রমুখ।
স্কুল ফিডিং কর্মসূচী (পপি) প্রকল্পের মাঠ পরিদর্শক মো. আব্দুল্লাহ আল ইমরান জানান, ৩৯হাজার ১১১জন শিক্ষার্থীর মাঝে ৯লাখ ৭৭হাজার ৭৭৫প্যাকেট বিস্কুট বিতরণ হচ্ছে। উদ্বোধনী দিনে হাটশিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৯২জন ছাত্রছাত্রীর মাঝে ৯হাজার ৮শ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।
টি.কে ওয়েভ-ইন