আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : জুন, ২, ২০২১, ৮:৪১ অপরাহ্ণ




গৌরীপুরে প্রবল বর্ষণে ধসে গেলো কৃষকের বসতভিটা

প্রধান প্রতিবেদক :
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের খননকৃত লংক্ষাখোলা খালে প্রবল বর্ষণের স্রোতে মঙ্গলবার (১ জুন/২০২১) ধসে গেছে কৃষকের বাড়িঘর, কবরাস্থান ও গাছপালা। খবর পেয়ে বুধবার (২জুন/২০২১) ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান ও ইউএনও হাসান মারুফ।

এলাকাবাসী জানান, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর খাল খননের সময় নির্ধারিত নিয়ম-নীতি ও স্থানীয় লোকজনের বাধা অগ্রাহ্য করে খাল খনন করে। বিশাল গভীরতা খনন করার বাড়িঘর হুমকি সম্মুখীন হয়েছে। অচিন্তপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার প্রবল বর্ষণের স্রোতে মৃত আব্দুস ছামাদের পুত্র আবুল কাসেম ও তার ভাই আবুল হাসেমের বাড়িঘর-বসতভিটা খালে ধসে পড়েছে। খবর পেয়ে ঘটনাস্থল বুধবার পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান, ইউএনও হাসান মারুফ, সহকারী কমিশনার (ভূমি) মো. আবিদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সোহেল রানা পাপ্পু, বাংলাদেশ মানবাধিকার কমিশন গৌরীপুর শাখার সাধারণ সম্পাদক মো. রইছ উদ্দিন। ক্ষতিগ্রস্থ আবুল কাসেমকে তাৎক্ষনিকভাবে ১০হাজার টাকা অনুদান প্রদান করেন ইউএনও হাসান মারুফ। উপজেলা চেয়ারম্যান মো. মোফাজ্জল হোসেন খান জানান, অভিযোগ দেয়ার পর তদন্তপূর্বক ব্যবস্থা এবং আর্থিক সহযোগিতা প্রদান করা হবে।

লংক্ষাখোলা গ্রামের আবুল হাসেম জানান, স্রোতে ভেসে গেছে গাছপালা। পাশ্ববর্তী দীর্ঘদিনের একটি পারিবারিক কবরস্থানও খালে ধসে গেছে। কৃষক আবুল কাসেম দীর্ঘদিন পরিশ্রম করে এ ঘরটি নির্মাণ করেন সেটিও ধসে গেছে। এদিকে কৃষক আবুল কাসেমের বসতভিটা রক্ষায় এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে বস্তায় মাটিভরাট করে বাড়িঘর রক্ষার কাজ করে যাচ্ছেন।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১