আজ মঙ্গলবার ১২ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
গৌরীপুরে অচিন্তপুর ইউনিয়ন বিএনপির কর্মী সমাবেশে সদস্য সচিব প্রার্থী কামরুজ্জামান মাসুদের ব্যাপক শো-ডাউন গৌরীপুরে নিরাপদ সড়ক চাই দিবস উদযাপিত সাংবাদিক আলিফকে গুলি করে হত্যা প্রতিবাদে গৌরীপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গৌরীপুরে মণ্ডপে মণ্ডপে মিষ্টি নিয়ে বিএনপি যুবদল ছাত্রদল গৌরীপুর দুর্গোৎসবে প্রতিমা বিসর্জনে বিদ্যুৎপৃষ্ট হয়ে সঞ্জিব চৌহানের মৃত্যু ময়মনসিংহে বিজয়ার শোভাযাত্রা গৌরীপুর শারদীয় দুর্গোৎসবে বিজয়া গৌরীপুর পৌর শহরের রাইসমিল পুজামন্ডপে সিঁদুরখেলা প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে মর্ত্যলোক থেকে বিদায় নিয়েছেন দেবী দুর্গা গৌরীপুরে প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন এমপি’র মন্ডপ পরিদর্শন
||
  • প্রকাশিত সময় : মে, ২০, ২০২১, ১২:৫৪ পূর্বাহ্ণ




উৎসবমুখর ‘রাজগৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট’ ॥ আজ ফাইনালের ভাগ্য নির্ধারণ

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি ঃ
ময়মনসিংহের গৌরীপুরে ‘রাজগৌরীপুর আন্তঃব্যাচ ক্রিকেট টুর্নামেন্ট’কে নিয়ে আনন্দ-উচ্ছ্বাসে মেতে উঠেছে ক্রিকেটপ্রেমিরা। করোনাকালীন এ দুর্যোগে ভয়ভীতি-শঙ্কাকে উড়িয়ে দিয়ে গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়াম শুরু হয়েছে এ টুর্নামেন্ট। বুধবার জিপি লায়ানস্ ১১ কে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রয়ার ১৫ একাদশ।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য সাবেক কাউন্সিলর আব্দুল কাদির, গৌরীপুর যুগান্তর প্রতিনিধি মো. রইছ উদ্দিন। জিপি লায়ানস্ ১১ একাদশে মাঠে নামে বাবু, অমিত, নিলয়, রাকেশ, মারুফ, বাপ্পী, শহীদুল্লাহ, রায়হান, জাহাঙ্গীর, শরীফ, তৌফিক, ইসমাহিল, রাসেল। রয়ার ১৫ একাদশ খেলায় অংশ নেয় রাজু, সিয়াম, হানিফ, ইডি মামুন, এমএইচ মামুন, আশিক, পিয়াস, অনিক, রিফাত, রুবেল, সোহান, স্বচ্ছ, নাফিজ, শরীফ ফকির। খেলা পরিচালনা করেন গৌরীপুর শারীরিক শিক্ষাবিদ সমিতির সভাপতি মো. আব্দুল মালেক ও ক্লাব ৯৭’র শামীম রেজা।
টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ, অপর খেলায় ৩টি খেলায় বিজয়ী হয়ে সেমি ফাইনাল নিশ্চিত করেছে টাইগার্স ০৫, দ্যা থারটিং স্কোয়াড ১৩, স্ট্রোমি ১৯ একাদশ।
এবারের টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ। সদস্য সচিব উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ। প্রত্যেক ব্যাচের প্রতিনিধিও এ কমিটির সদস্য। ২০০৩ ব্যাচের শিক্ষার্থী আল ইমরান মুক্তা বলেন, এটা শুধু টুর্নামেন্ট নয়, মহামিলনের এক উৎসব। যার জন্য বছরজুড়ে চলে নানা আলোচনা আর উন্মোদনা। ৯৬ব্যাচের তৌহিদুল আমিন তুহিন বলেন, জুনিয়র-সিনিয়রদের মাঝে ভ্রাতৃত্ব-সম্প্রীতি সৌহার্দ্য বাড়াবে এ আয়োজন। ব্রাদার্স ইউনিয়নের সভাপতি আকরাম হোসেন মাসুদ বলেন, এ টুর্নামেন্টকে ঘিরে গৌরীপুর ঈদ রঙিন হয়ে উঠেছে।
এ বৃহৎ ক্রিকেট আসরে অংশ নিয়েছে ৯৬ ব্যাচ থেকে ২০২১ ব্যাচের ব্যাচভিত্তিক ২৪টি ব্যাচ সংগঠন । ব্যাচগুলো হলো ১.ফ্রেন্ডস হাউজ ৯৬, ২.ক্লাব ৯৭, ৩.দ্যা টার্টল রেইস ৯৮, ৪.ইলিভেন বুলেটস ২০০০, ৫.থান্ডার ০১, ৬.ট্যারিফিক টাইগার্স২০০২, ৭.গ্ল্যাডিয়েটর্স ২০০৩, ৮.অর্গানিক ০৪, ৯.০৫ টাইগার্স, ১০.রাজগৌরীপুর সিক্সার্স ২০০৬, ১১.দ্যা সেভেনস ২০০৭, ১২.গৌরীপুর রাইডার্স ০৮, ১৩.গৌরীপুর স্ট্রাইকার্স ২০০৯, ১৪.ভাইকিংস ১০, ১৫.জিপি লায়ন্স ১১, ১৬.সতীর্থ ১২, ১৭.দ্যা থারটিন স্কোয়াড, ১৮.ফিউরিয়াস ১৪, ১৯.রোয়ার ১৫, ২০.মাইটি ১৭, ২১.ইনফিনিটি ১৮, ২২.স্ট্রোমি ১৯, ২৩.ডেস্ট্রয়ার ২০, ২৪.ট্রিকি ২১ । টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব আবুল কালাম আজাদ জানান, ৮গ্রুপে বিভক্ত করে এ টুর্নামেন্ট চলছে। শুরু হয়েছে ১৫ মে।




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩
৪৫৭৮৯১০
১১১১৩৪১৫১৬১
৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৯৩০৩১