আজ শনিবার ২১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

শিরোনাম:
বাংলাদেশ ভ্যাকসিন প্রস্তুতকারক দেশ হিসেবে আত্মপ্রকাশ করবে.. ড. এ টি এম বদরুজ্জামান এসিল্যান্ড সুনন্দাকে বিদায় সংবর্ধনা দিল গৌরীপুর প্রেসক্লাব শতভাগ ফেল লক্ষিপুর দাখিল মাদরাসা ॥ পাশের চেয়ে ফেল বারগুণ! গৌরীপুরে জিপিএ-৫ পেয়েছে ১৮১ জন ত্রাণ প্রতিমন্ত্রী’র সহধর্মিনীর রোগমুক্তি কামনা অনুষ্ঠানে ॥ নববধূর হাতের রঙ মোছার সময়ও বর্তমান সরকারের হয়নি গৌরীপুরে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়ান দিবসে আলোচনা ও সংগীতানুষ্ঠান নেত্রকোণায় শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ প্রধানমন্ত্রীর সভাপতিত্বে নদী ও খালপাড় রক্ষায় বিন্না ঘাসের ব্যবহার নিয়ে সভা গৌরীপুরে ফুটবল আনতে গিয়ে খালের পানিতে ডুবে শিশুর মৃত্যু! দেশে আসেন, দেখা হবে রাজপথে: হাসিনাকে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জুলাই পুণ:জার্গরণে গ্র্যাফিতিতে গৌরীপুর দর্শনার্থীদের ভিড়
||
  • প্রকাশিত সময় : জানুয়ারি, ১৫, ২০২০, ১২:১২ অপরাহ্ণ




উচ্ছ্বসিত পপি

বাহাদুর ডেস্ক :

বছরের শুরুতেই বেশ উচ্ছ্বাসের মধ্যেই আছেন চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি। কারণ বছরের শুরুতেই তিনি শেষ করেছেন সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ সিনেমার কাজ। এ সিনেমার গল্প মূলত তাকে কেন্দ্র করেই বলে জানিয়েছেন পপি।

সিনেমাটিতে পপি অভিনয় করেছেন সোহানা চরিত্রে। বছরের শুরুতেই নিজের অনেক ভালো লাগার একটি গল্পের সিনেমার কাজ শেষ করে বেশ উচ্ছ্বসিত পপি।

পপি বলেন, বছরের শুরুটাই হলো একটি ভালো গল্পের সিনেমার কাজ শেষ দিয়ে। তাই নিজের ভেতর ভীষণ ভালো লাগা কাজ করছে। সাদেক সিদ্দিকী ভাই অনেক কষ্ট করে, শ্রম দিয়ে সিনেমাটি শেষ করেছেন। আমি আশা করছি, সিনেমাটি মুক্তি পেলে দর্শকের ভালো লাগবে।

এদিকে ‘সাহসী যোদ্ধা’ ছাড়াও নতুন বছরের কাজ এবং কাজের পরিকল্পনা নিয়ে উচ্ছ্বসিত পপি। তিনি বলেন, পূর্বপরিকল্পনা অনুযায়ী নতুন বছরকে ভিন্নভাবে সাজিয়েছি। সেই অনুযায়ী কাজও করছি। নতুন বছরে আরও বেশ কিছু নতুন সিনেমায় কাজ করা হবে। তাছাড়া এ বছর আমার মুক্তি প্রতীক্ষিত সিনেমাগুলোতে আমাকে নতুন আঙ্গিকে দেখতে পাবেন দর্শক।

জানা গেছে, শিগগিরই শাহীন সুমন পরিচালিত ‘গ্যাংস্টার’ নামে একটি সিনেমায় অভিনয় করছেন পপি। তবে এ নিয়ে বিস্তারিত মুখ খোলেননি। অভিনয়ের পাশাপাশি সাংগঠনিক কাজেও যুক্ত হয়েছেন তিনি। বাংলাদেশ ফিল্ম ক্লাবের সর্বশেষ নির্বাচনে অংশ নিয়ে জয়ী হন। অভিনয়ের ব্যস্ত সূচির ফাঁকে ফাঁকে এই সংগঠনের কার্যক্রমে যুক্ত থাকার কথাও জানিয়েছেন এ নায়িকা।

এ ছাড়া এ বছরই শেষ হওয়ার কথা রয়েছে পপির ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’ ও ‘সেভ লাইফ’ সিনেমার কাজ।

টি.কে ওয়েভ-ইন




Comments are closed.

     এই বিভাগের আরও খবর




অনলাইন জরিপ

জাতিসংঘের বিশেষ দূত এলিস ক্রুজ বলেছেন, বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির সুফল সব মানুষের কাছে পৌঁছাচ্ছে না। আপনিও কি তা-ই মনে করেন?

View Results

Loading ... Loading ...

পুরনো সংখ্যার নিউজ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০